Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা

Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘদিনের গৃহহীন জীবনের অবসান ঘটিয়ে অবশেষে নিজের একটি ঘর পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী) নারী সুধিনী মান্দা। মাথা গোঁজার নিরাপদ আশ্রয় পেয়ে তার মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের পরাভিটা এলাকায় সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

ঘর পেয়ে আনন্দ প্রকাশ করে সুধিনী মান্দা বলেন, ‘আমি আজ অনেক খুশি। আমার নিজের কোনো ঘর ছিল না, অনেক কষ্টে দিন কাটিয়েছি। দিন আনি দিন খাই; নিজের সামর্থ্য না থাকায় একটি ঘর তৈরি করতে পারিনি। আজ প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলে গারো, হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস, যারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সুধিনী মান্দার কোনো ঘর ছিল না। আমরা চেষ্টা করছি প্রকৃত অর্থে যারা গৃহহীন, তাদের জন্য ঘরের ব্যবস্থা করতে।’

তিনি আরও বলেন, ‘এই এলাকার মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দায় গৃহহীন মানুষের জন্য ঘর দেওয়া হচ্ছে।’

ঘর হস্তান্তর অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপুরকে শিক্ষা-শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হবে: ডেপুটি স্পিকার

দুর্গাপুরকে শিক্ষা-শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হবে: ডেপুটি স্পিকার

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

আরও পড়ুন

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম