Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

Advertisement

বগুড়ার ধুনটে চিপস কিনতে যাওয়া সাত বছরের এক শিশুকে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মিলন হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ অভিযোগে তাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

এ সময় ক্ষুব্ধ জনতা তার মুদিদোকান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মিলন হোসেনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিলন হোসেন ওই গ্রামের ওসমান গনির ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে মিলন হোসেনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় বসবাস করেন। গত তিন বছর ধরে তিনি বাড়ির পাশে একটি মুদিদোকান দিয়ে গ্রামে একাই বসবাস করছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি তার দোকানে চিপস কিনতে যায়।

অভিযোগ উঠেছে, কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিলন। একপর্যায়ে মিলনের হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করে বাড়িতে চলে আসে শিশুটি।

বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে মিলনকে গণধোলাই দিয়ে ধুনট থানায় সোপর্দ করেন। পরে বিক্ষুব্ধ জনতা তার দোকানঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় রোববার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় করা মামলায় গ্রেফতার আসামিকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, না দেওয়ায় স্কুলছাত্র খুন

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, না দেওয়ায় স্কুলছাত্র খুন

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

আরও পড়ুন

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম