Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: যুগান্তর

Advertisement

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শহরের মাটিডালী এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল ছুড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার পর কয়েকজন দুর্বৃত্ত মাটিডালী এলাকায় অবস্থিত সদর উপজেলা পরিষদের ফটকের সামনে আসে। একপর্যায়ে তাদের মধ্যে একজন উপজেলা পরিষদ লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ককটেল ছোড়ার পরপরই দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে চড়ে দ্রুত স্থান ত্যাগ করে। 

খবর পেয়ে সদর থানার ওসি ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি ইব্রাহীম আলী বলেন, সদর উপজেলা পরিষদের ভেতরে কোনো ককটেল বিস্ফোরণ ঘটেনি। দুর্বৃত্তরা সড়ক থেকে পরিষদের সামনে ককটেলটি ছুড়ে পালিয়ে গেছে। ঘটনার সময় ফটকে দুজন আনসার সদস্য পাহারার দায়িত্বে ছিলেন। তবে তারা কাউকে চিনতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে জানতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদের মোবাইলে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

পাবনায় বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ৭৭টি ককটেল

পাবনায় বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ৭৭টি ককটেল

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব

ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আরও পড়ুন

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম