Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরামনির কুশল বিনিময়। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের নির্বাচনি বিভিন্ন জনসভায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে সবার নজর কেড়েছিলেন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের তুরামনি। তখন থেকেই তার একটি স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বগুড়ার সেই আলোচিত তুরামনি।

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় তুরামনি। ফাইল ছবি

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুরামনির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার খোঁজখবর নেন। 

জানা গেছে, নির্বাচনের আগে বগুড়া-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তুরামনি। তখন মীর শাহে আলম তাকে কথা দিয়েছিলেন, সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। 

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আনন্দিত তুরামনি। নির্বাচনি জনসভায় খালেদা জিয়ার সাজে উপস্থিত হওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ- তার এই ব্যতিক্রমী ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দিত তার পরিবার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

মাঠে নেই জামায়াত-এনসিপি আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

ফতুল্লায় যুগান্তর প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ফতুল্লায় যুগান্তর প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

দুবলারচরের রাস উৎসবে যেতে পারবেন যারা, থাকছে যেসব বিধিনিষেধ

দুবলারচরের রাস উৎসবে যেতে পারবেন যারা, থাকছে যেসব বিধিনিষেধ

কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হাফেজ শিশুর

কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হাফেজ শিশুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম