Logo
Logo
×

Advertisement

জাতীয়

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

Advertisement

বগুড়ার মোকামতলায় নতুন  পৌরসভা ও থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। 

এ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস ছাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিকার বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল থানা ও পৌরসভা প্রতিষ্ঠা। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোকামতলায় থানা ও পৌরসভা প্রতিষ্ঠিত হলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা প্রদান আরও সহজ ও গতিশীল হবে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। উপজেলা প্রতিষ্ঠার পর থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন মোকামতলার প্রশাসনিক কাঠামো সম্প্রসারণ এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

৬৫৪তম থানা হবে কোনটি?

৬৫৪তম থানা হবে কোনটি?

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

দুই আঙুল আর এক পায়েই আকাশ ছোঁয়ার স্বপ্ন

হার না মানা বগুড়ার আদরী দুই আঙুল আর এক পায়েই আকাশ ছোঁয়ার স্বপ্ন

‘যুদ্ধবিমানের’ লেজ চুরি

‘যুদ্ধবিমানের’ লেজ চুরি

আরও পড়ুন

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই’

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই’

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার

বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম