Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ এএম

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

Advertisement

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, একই আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরান। এ ছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।   

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি চলন্ত ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি নাশকতার ওই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় একটি চলন্ত বস্তাবোঝাই ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, মহাসড়কে নাশকতার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেমরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ডেমরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

সাবেক এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ছাড়লেন দেলোয়ার

সাবেক এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ছাড়লেন দেলোয়ার

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

আরও পড়ুন

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

গাজী কালু মাজারে আসেন সব ধর্মের ভক্ত বারোবাজারে উড়িয়েছিলেন ইসলামের পতাকা

বারোবাজারে উড়িয়েছিলেন ইসলামের পতাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম