ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগানে রাজধানীর ডেমরায় ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অন্তর্ভুক্ত ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) বিকালে মীরপাড়া এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল করেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, কোর্টের রায় প্রত্যাহার ও দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়া অভ্যন্তরীণ সড়কে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের উপস্থিতিতে মিছিল ছেড়ে পালিয়ে যান নেতাকর্মীরা। বর্তমানে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেফতার অব্যাহত থাকবে।

-6af9dd6aef216.jpg)