বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
সাইফুল ইসলাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শিবগঞ্জে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার পলিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

