Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুবলারচরের রাস উৎসবে যেতে পারবেন যারা, থাকছে যেসব বিধিনিষেধ

Icon

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

দুবলারচরের রাস উৎসবে যেতে পারবেন যারা, থাকছে যেসব বিধিনিষেধ

দুবলারচরের রাস উৎসবে যেতে পারবেন যারা

Advertisement

সুন্দরবনের দুবলারচরে রাস পূর্ণিমার ঐতিহ্যবাহী পূজা ও পুণ্যস্নান উপলক্ষে যাতায়াতে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বন বিভাগ। এবারের উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন এবং প্রবেশের সময় তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হবে।

তবে মেডিকেল টিমের সদস্য ও অনুমোদিত সংবাদকর্মীরা এ বিধিনিষেধের বাইরে থাকবেন। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

বন বিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথ হলো— (১) বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলা নদী, বল নদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর; (২) কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর; (৩) নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর; (৪) ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং (৫) বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

নির্দেশনা অনুযায়ী, উৎসবে যেতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। পুণ্যার্থীবাহী নৌযানগুলো বন বিভাগের তত্ত্বাবধানে একযোগে দিনের বেলায় যাতায়াত করবে; কেউ বিচ্ছিন্নভাবে সুন্দরবনে প্রবেশ বা বের হতে পারবেন না। নির্ধারিত চেকপোস্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না এবং নির্ধারিত রুট ও স্থান ছাড়া বনের কোনো খাল বা নদীতে অবস্থান করা নিষিদ্ধ।

সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় প্রতিটি নৌযানে ডাস্টবিন রাখা এবং অপচনশীল বর্জ্য তাতে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কোনো নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল বা করাতসহ অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলারচরের রাস উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। এজন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে এবং নির্ধারিত পাঁচটি নৌপথ ও অন্যান্য নির্দেশনা মেনেই পুণ্যার্থীদের যাতায়াত করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর

দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর

‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

সিডরের ১৯ বছরেও আক্ষেপ উপকূলবাসীর ‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

অভাবে ১৩ মাসের সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

অভাবে ১৩ মাসের সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

আরও পড়ুন

বান্দরবানে ত্রি-সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক

বান্দরবানে ত্রি-সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক

মুকসুদপুরে আ.লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুকসুদপুরে আ.লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কবুতর চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কবুতর চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাঠে নেই জামায়াত-এনসিপি আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম