Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

Advertisement

নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দক্ষিণাঞ্চল তথা মোংলা বন্দরকে কেন্দ্র করে এক নতুন অর্থনৈতিক হাব এরিয়া প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ১৫ দিনে ২ বার এ বন্দরে এসেছেন। প্রধানমন্ত্রী মনে করছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন এবং সম্ভাবনা নিশ্চিত করা দরকার। জ্বালানি সংকট আছে, তার সমাধান হচ্ছে। শিল্পায়নের জন্য যে সুবিধাদি দরকার, যে সেবা খাত প্রতিষ্ঠার দরকার সরকার তার সব পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করেছে। এখন দরকার স্বস্তি, শান্তি ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সেটি যদি না হয় তাহলে এই বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল বিভাগের মানুষের সম্ভাবনা, যোগ্যতা ও সক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। আবারও তা ভূলুণ্ঠিত হয়ে যেতে পারে। এজন্য দরকার বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ও সমন্বিত চেষ্টা। দ্বিমত থাকবে কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা একমত হব।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের’ নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, মোংলা বন্দরে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম প্রতিষ্ঠিত হচ্ছে। এখানে চায়না ইপিজেড হচ্ছে। অনেক বড় বড় শিল্পপ্রতিষ্ঠান এ এলাকায় আসছে। ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণ হচ্ছে, আসছে রেল যোগাযোগও। দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-উত্তরাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা আছে, এটা প্রধানমন্ত্রী ও তার সরকার করেছেন। এ সরকারের মেয়াদেই এই মোংলাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ব্যাপকভাবে প্রসারিত হবে। সেই উদ্যোগ সরকার নিয়েছে। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এই অঞ্চলটা (মোংলা, খুলনা, ফরিদপুর, বরিশাল) পশ্চাৎপদ, পিছিয়ে আছে। একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

আরও পড়ুন

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম