Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

Icon

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

ফকিরহাটে একটি বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: যুগান্তর

Advertisement

বাগেরহাটের ফকিরহাটে একটি বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ নামে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলী মুসা শেখ মৌভোগ গ্রামের মৃত আজিত শেখের ছেলে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ঘরের ভেতর চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে।

এ সময় আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মুসা শেখকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুকান্ত কুন্ডু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে ঘরের ভেতরে থাকা নগদ টাকাসহ সব মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। 

ক্ষতিগ্রস্ত পরিবার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরে থাকা জমি বিক্রির নগদ টাকাসহ সব মালামাল ও জিনিসপত্র পুড়ে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু বলেন, মৌভোগে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। আমাদের খবর পাওয়ার আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া জানান, খবর পেয়ে তারা সেখানে দ্রুত উপস্থিত হন। রাস্তা সরু হওয়ায় সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে বালতি দিয়ে পানি দিয়ে যতটা সম্ভব আগুন নেভাতে চেষ্টা করা হয়েছে। শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজন প্রতিবেশী মারা গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

দে মিগেলের আগেও মাঠে মৃত্যু হয়েছে যাদের

দে মিগেলের আগেও মাঠে মৃত্যু হয়েছে যাদের

হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

আরও পড়ুন

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

গাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া

গাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম