Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুকসুদপুরে আ.লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

মুকসুদপুরে আ.লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে বিস্ফোরক আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। এ সময় বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের অপর একটি টহল দল সেখানে পৌঁছলে জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় মামলাটি করা হয়।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন ডিআইজি

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন ডিআইজি

ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি

ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতিসহ দিনের আলোচিত সব খবর

গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতিসহ দিনের আলোচিত সব খবর

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

আরও পড়ুন

বান্দরবানে ত্রি-সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক

বান্দরবানে ত্রি-সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক

মুকসুদপুরে আ.লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুকসুদপুরে আ.লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কবুতর চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কবুতর চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাঠে নেই জামায়াত-এনসিপি আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম