Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

Advertisement

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিলকিস আক্তার নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত বিলকিস আক্তার বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

মৃতের পরিবার জানায়, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়।

এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪১ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৮৯৭ জন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ১৩০ জনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের ক্ষেত্রে জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

আরও পড়ুন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম