Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব

Advertisement

শিশুদের পায়েস, মুড়ি-মুড়কি ও বাতাসা খাইয়ে, নতুন ধান প্রতীকীভাবে মাড়াই এবং কবিতা ও গানের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে নবান্ন উৎসব।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে শহরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে ‘ধানের কাব্য গানে, নবান্ন আসুক প্রাণে’ স্লোগানে এ উৎসবের আয়োজন করে বগুড়া শব্দকথন সাহিত্য আসর।

অনুষ্ঠানে বক্তব্য দেন- বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ এবং ব্যবসায়ী সুমন সিং।

ঐতিহ্যবাহী গ্রামবাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় শব্দকথন সাহিত্য আসরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান অতিথিরা। আয়োজকরা যেন গ্রামীণ ঐতিহ্য লালন করে তা আরও এগিয়ে নিয়ে যান এবং দেশকে শিল্প-সাহিত্যে সমৃদ্ধ করেন—সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।

বগুড়া শব্দকথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস সালাম বাবু ও সাধারণ সম্পাদক এইচ আলিমের আমন্ত্রণে অনুষ্ঠানে শিশুশিল্পীদের পরিবেশনায় নবান্নের গান ও কবিতা পরিবেশিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

৬৫৪তম থানা হবে কোনটি?

৬৫৪তম থানা হবে কোনটি?

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

আরও পড়ুন

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম