Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

Advertisement

বগুড়ার কাহালুতে দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাকের ধাক্কায় পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর এক ব্যক্তি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল বাসেদ (৭০)। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম আবদুল মকিম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই ইউপি সদস্য বাবর আলী ও আবদুল বাসেদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত আবদুল মকিমকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব

ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

৬৫৪তম থানা হবে কোনটি?

৬৫৪তম থানা হবে কোনটি?

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ, ধামরাইয়ে আতঙ্ক

চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ, ধামরাইয়ে আতঙ্ক

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

তাণ্ডবের পর শান্ত গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

তাণ্ডবের পর শান্ত গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম