Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তাণ্ডবের পর শান্ত গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

তাণ্ডবের পর শান্ত গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের টানা তাণ্ডব ও নাশকতার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) শান্ত রয়েছে গোপালগঞ্জ। সকাল থেকে জেলার কোথাও মিছিল, ভাঙচুর, ককটেল নিক্ষেপ বা কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।

সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে দৈনন্দিন কাজকর্ম করছেন। এতে জনজীবনে ফিরছে স্বস্তি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন প্রস্তুত রাখা হয়েছে।

বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক (ডিডিজি) আসাদুজ্জামান গনি।

তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও জনদুর্ভোগ এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গোপালগঞ্জসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদারে তারা কাজ করবেন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়ক, পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পুলিশ, আরআরএফ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি ও এসআরবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত ১৫ নভেম্বরের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। মঙ্গলবার কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কর্মসূচি পালনের জন্য কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় রয়েছে জেলা বিএনপি—এমনটি জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা।

এ বিষয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, বিএনপি সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শের মতভেদ থাকতে পারে, কিন্তু জেলার উন্নয়নে সবাইকে এক থাকতে হবে। আর যারা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করে গোপালগঞ্জকে অস্থিতিশীল করার অপচেষ্টা করবে, প্রশাসন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়: ডা. জাহেদ

গোপালগঞ্জে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়: ডা. জাহেদ

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমান

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমান

গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার

গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার

মুকসুদপুরে আ.লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুকসুদপুরে আ.লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন ডিআইজি

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন ডিআইজি

আরও পড়ুন

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ, ধামরাইয়ে আতঙ্ক

চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ, ধামরাইয়ে আতঙ্ক

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

তাণ্ডবের পর শান্ত গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

তাণ্ডবের পর শান্ত গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম