Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি গ্রেফতার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তারই নাতি মো. সিয়াম প্রধানিয়াকে (১৬) গ্রেফতার হয়েছে। 

অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের জন্য পরিকল্পিতভাবে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে। ঘটনার ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

গ্রেফতার সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের বাড়ি সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে। তার বাবার নাম মো. হোসেন প্রধানিয়া।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। তিনি ওই মাসের ১ তারিখ থেকে ভবনটির একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের নাতি সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য একাই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।

তার দেখানো মতে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি এবং তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

আরও পড়ুন

এক মাসের অবরোধে অচল সাজেক, পর্যটন খাতে ক্ষতি ৫০ কোটি টাকা

এক মাসের অবরোধে অচল সাজেক, পর্যটন খাতে ক্ষতি ৫০ কোটি টাকা

সম্পত্তির দাবিতে সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা, অতঃপর...

সম্পত্তির দাবিতে সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা, অতঃপর...

কেশবপুরে সাংবাদিককে ধরে পুলিশে দিলেন এনসিপি কর্মীরা

কেশবপুরে সাংবাদিককে ধরে পুলিশে দিলেন এনসিপি কর্মীরা

চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি গ্রেফতার

চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম