Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

প্রশাসন যাতে ওই বেড়া সরাতে না পারে, সে জন্য অভিযুক্ত নিজেই আদালতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে মামলা করেন।

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বাড়ির বাসিন্দাদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে আলী আশরাফ শিমুলের বিরুদ্ধে। 

শনিবার (২১ নভেম্বর) সকালে ওই বাড়ির বাগান থেকে অসংখ্য সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গাছ কাটায় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় রোকেয়া বেগম (৬৫) ও আমেনা আক্তার শিউলী (৩৮) নামে দুই নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি আলী আশরাফ শিমুল দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের চলাচলের পথে কাঁটাতারের বেড়া দেন। প্রশাসন যাতে ওই বেড়া সরাতে না পারে, সে জন্য তিনি নিজেই আদালতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে মামলা করেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে বাগান থেকে অসংখ্য সুপারি গাছ কেটে ফেলা হয়। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত হন।

এ ব্যাপারে আমেনা আক্তার শিউলী জানান, দীর্ঘদিনের চলাচলের পথে কোনো কারণ ছাড়াই গত ৬ সেপ্টেম্বর আলী আশরাফ শিমুল কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। এতে তাদেরসহ পুরো বাড়ির লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন।

প্রতিকার পেতে তিনি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে লিখিত আবেদন করেন। পরে ভূমি অফিস কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে তাদের পক্ষে রায় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এবং কাঁটাতারের বেড়া যাতে সরানো না যায়, সে জন্য আলী আশরাফ শিমুল চাঁদপুর আদালতে মামলা করেন বলে অভিযোগ করেন তিনি।

শিউলী আরও জানান, শনিবার তাদের সম্পত্তির বাগান থেকে সুপারি গাছ কেটে নেওয়ার সময় বাধা দিলে তার ও তার শাশুড়ির ওপর হামলা করা হয়। এ ঘটনায় তার শাশুড়ি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে ভূমি অফিস থেকে একাধিকবার শুনানির নোটিশ পাঠানো হলেও আলী আশরাফ শিমুল উপস্থিত হননি বলে জানা গেছে। পরে গত ১১ নভেম্বর তিনি নিজেই চাঁদপুর দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন।

এ বিষয়ে আলী আশরাফ শিমুল বলেন, এই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা জারির জন্য মামলা করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

আরও পড়ুন

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

অসময়ের বৃষ্টিতে ভিজছে আমন ধান, লোকসানের শঙ্কায় কৃষক

অসময়ের বৃষ্টিতে ভিজছে আমন ধান, লোকসানের শঙ্কায় কৃষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম