Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

Advertisement

চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মেসার্স এ এস এস ব্রিকসের মালিক মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং মেসার্স হারুন ব্রিকসের মালিক মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট ৭ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পানি দিয়ে ইটভাটার জ্বলন্ত আগুন নিভিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত ইটভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। অগ্নিনির্বাপণের দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

চাঁদপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

চাঁদপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

আরও পড়ুন

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম