Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

ছবি: যুগান্তর

Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে তৈরি করা তিন শতাধিক বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৈঠা তৈরির কারিগর জসিম মিয়াকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ধুলদিয়া নতুন বাজারে অভিযান চালিয়ে এসব বৈঠা উদ্ধার করা হয়।

আটক জসিম মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি গ্রামের শিরু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য বৈঠা তৈরির অর্ডার দেওয়া হয়। সঞ্জু মিয়া নামের এক ব্যক্তির দেওয়া অর্ডার অনুযায়ী কাঠমিস্ত্রি জসিম মিয়া বৈঠাগুলো তৈরি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠা উদ্ধার এবং জসিম মিয়াকে আটক করে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশে তৈরি করা বৈঠা এবং সেগুলো তৈরির কারিগরকে আটক করা হয়েছে। উদ্ধার করা বৈঠাগুলো কার নির্দেশে তৈরি করা হয়েছে, এর নেপথ্যে কারা রয়েছেন এবং কী উদ্দেশ্যে এগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা অনুসন্ধান করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

ওসির বিরুদ্ধে অভিযোগ, নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন মেজর আখতার

ওসির বিরুদ্ধে অভিযোগ, নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন মেজর আখতার

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুলকালাম, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

মণ্ডপজুড়ে হারানো গ্রামবাংলার মুগ্ধতা

মণ্ডপজুড়ে হারানো গ্রামবাংলার মুগ্ধতা

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

আরও পড়ুন

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম