Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

মো. ওসমান গনি। ফাইল ছবি

Advertisement

মাদকাসক্ত পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. ওসমান গনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

মো. ওসমান গনি কিশোরগঞ্জ জেলা পুলিশে গাড়িচালকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পুলিশ সদস্য ওসমান গনির আচরণ ও চালচলন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে তিনি কী ধরনের মাদক সেবন করেছেন এবং এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

দেশ অস্থিতিশীল করতে চেয়েছিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

দেশ অস্থিতিশীল করতে চেয়েছিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

মদসহ দম্পতি আটক

মদসহ দম্পতি আটক

আরও পড়ুন

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

দুর্গাপূজা: এক আঙিনায় ২৭৭ প্রতিমা

দুর্গাপূজা: এক আঙিনায় ২৭৭ প্রতিমা

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম