Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার

সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চাঁদপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ বাহারকে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দিয়েছেন।

একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে নুরুল আমিন খান আকাশ সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমেদ বাহার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়

নয়নের নতুন স্লোগান হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

রুহুল কবির রিজভী পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

ইয়াবা বিক্রির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

ইয়াবা বিক্রির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

আরও পড়ুন

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরব: মান্না

ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরব: মান্না

১১ দলের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

১১ দলের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম