Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরব’: মান্না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

‘ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরব’: মান্না

মাহমুদুর রহমান মান্না

Advertisement

ফারাক্কা বাঁধ ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ আবারও আলোচনায় এসেছে। বাংলাদেশের পানির অধিকার নিশ্চিত করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ের সক্ষমতা রয়েছে। একই সঙ্গে ভারতের ভূমিকা ও অন্যায়ের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরার কথাও জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, ‘আমরা পারি আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করতে। তবে ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেব। আমরা মনে করি, অন্যায়কারী কখনো জয়যুক্ত হতে পারে না।’

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সাহসের সঙ্গে নিজেদের অধিকার ও দাবি তুলে ধরা প্রয়োজন।

গোপালগঞ্জে সাম্প্রতিক তাণ্ডবের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান মান্না বলেন, যারা মনে করছেন পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাচ্ছে, আগামী দু-এক মাসের মধ্যে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে। এ সময় তিনি দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মান্না বলেন, পুরো দেশকে একসঙ্গে থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভারত এখন পর্যন্ত বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দেয়নি। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। অথচ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বাংলাদেশের পানির অধিকার ভারতের কোনো দয়া নয়; এটি বাংলাদেশের ন্যায্য অধিকার। বাণিজ্যিক ভারসাম্যের বিপুল ঘাটতির সংকট সমাধান না করে এবং সীমান্ত হত্যা বন্ধে চূড়ান্ত সমাধান নিশ্চিত না করেই বাংলাদেশ ভারতের হাতে অনেক কিছু তুলে দিয়েছে।

সাইফুল হক আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বেশ কয়েকটি চুক্তি থেকে সরে আসা প্রয়োজন। তাঁর মতে, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য অমীমাংসিত সমস্যারও সমাধান জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনাকে কেন সামরিক বিমানেই ফিরিয়ে আনতে হবে?

শেখ হাসিনাকে কেন সামরিক বিমানেই ফিরিয়ে আনতে হবে?

গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতিসহ দিনের আলোচিত সব খবর

গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতিসহ দিনের আলোচিত সব খবর

কী ঘটছে গোপালগঞ্জে?

কী ঘটছে গোপালগঞ্জে?

এবার বিএনপি নেতাদের উদ্দেশে নয়নের বিশেষ সতর্কবার্তা

এবার বিএনপি নেতাদের উদ্দেশে নয়নের বিশেষ সতর্কবার্তা

গোপালগঞ্জে তোলপাড়, বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে তোলপাড়, বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজনীতির নামে সন্ত্রাস: রাষ্ট্র ও সমাজের জন্য এক অশনিসংকেত

রাজনীতির নামে সন্ত্রাস: রাষ্ট্র ও সমাজের জন্য এক অশনিসংকেত

আরও পড়ুন

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

‘ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরব’: মান্না

‘ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরব’: মান্না

১১ দলের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

১১ দলের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

শেখ হাসিনাকে ভারত থেকে ‘পুশইন’ করে ফেরত পাঠানোর আহ্বান মাহমুদুর রহমান সুমনের

শেখ হাসিনাকে ভারত থেকে ‘পুশইন’ করে ফেরত পাঠানোর আহ্বান মাহমুদুর রহমান সুমনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম