Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

Advertisement

ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, ‘যারা একেবারে নিশ্চিন্তে আত্মসমর্পণ করে দেন দিল্লির পদতলে, তারা ক্ষমতায় যখন থাকেন, কই তাদের সময়ে তো এক বালতি পানিও ছাড় দেয়নি ভারত।’

সোমবার (১৬ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন আন্দোলন করে আসছেন। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লংমার্চ গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। সেই আন্দোলন এখনো দেশের মানুষের জন্য প্রেরণার উৎস।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রেখে কৃষি উৎপাদন ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করা হচ্ছে। অথচ বিভিন্ন চুক্তির পরও প্রত্যাশিত সমাধান মেলেনি।

১৯৭৭ ও ১৯৯৬ সালের পানি চুক্তির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালের চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল। এতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ন্যূনতম ৮০ শতাংশ পানি নিশ্চিত করার বিধান ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে সেই গ্যারান্টি ক্লজ বাদ দেওয়া হয়। অনেকে ওই চুক্তিকে বড় অর্জন হিসেবে প্রচার করলেও তা কার্যকর সমাধান দিতে পারেনি।

পদ্মা নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, একসময় প্রবল স্রোতের পদ্মা এখন অনেক জায়গায় নাব্যতা হারাচ্ছে। পানি প্রত্যাহারের প্রভাব নদীর স্বাভাবিক প্রবাহ, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর পড়ছে। নদীর প্রবাহ বাধাগ্রস্ত হলে শুধু ভাটির দেশ নয়, উজানের দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক থাকবে। তবে সেই সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতা। তিনি সীমান্ত হত্যা বন্ধ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছিলেন। দীর্ঘদিন আলোচনা করেও কার্যকর অগ্রগতি না আসায় এখন প্রতিবাদ আরও জোরালো করতে হবে।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে সাহসী অবস্থান নিতে হবে। বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারতের অন্যায়ের বিষয়টি তুলে ধরতে হবে। এ অধিকার আদায়ে জাতীয় ঐক্য প্রয়োজন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাংলাদেশের পানির অধিকার ভারতের কোনো দয়া নয়, এটি ন্যায্য অধিকার। গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। ভারতের সঙ্গে করা বিভিন্ন চুক্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে সেগুলো থেকে সরে আসার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রয়োজনে সীমান্ত পর্যন্ত একাধিক লংমার্চ এবং পানির অধিকার আদায়ের আন্দোলন জাতিসংঘ পর্যন্ত নিয়ে যেতে হবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় শুধু কারিগরি বিষয় নয়, এটি রাজনৈতিক ইস্যু। এ জন্য শক্তিশালী রাজনৈতিক অবস্থান প্রয়োজন।

তিনি অভিন্ন নদীর পানি প্রত্যাহার ও ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পের প্রভাব নিরূপণে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিশন গঠনের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তন ধরে রাখতে হবে

ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে: রিজভী

ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে: রিজভী

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

আরও পড়ুন

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

দিল্লির পদতলে আত্মসমর্পণ করেও পানির ন্যায্য হিস্যা মেলেনি: রিজভী

‘ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরব’: মান্না

‘ভারত অন্যায়কারী, বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরব’: মান্না

১১ দলের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

১১ দলের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

শেখ হাসিনাকে ভারত থেকে ‘পুশইন’ করে ফেরত পাঠানোর আহ্বান মাহমুদুর রহমান সুমনের

শেখ হাসিনাকে ভারত থেকে ‘পুশইন’ করে ফেরত পাঠানোর আহ্বান মাহমুদুর রহমান সুমনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম