Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। ফাইল ছবি

Advertisement

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন নিয়ে পুনরায় গ্রিডে যুক্ত করা হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার গ্রিডে যুক্ত করার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হলেও কম্পনজনিত কারণে তা পিছিয়ে যায়। পরে কম্পনের মাত্রা নির্ধারিত পর্যায়ে নামিয়ে আনার পর নতুন করে সংযোগের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে যুক্ত করার আগে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই অনুমোদন দেওয়া হবে।

পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানান- রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা ও প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এর আগে সাময়িক পরীক্ষামূলক সংযোগ দেওয়া হবে, যাতে চূড়ান্ত সংযোগে কোনো সমস্যা না হয়। এ পরীক্ষামূলক সংযোগের আগে বায়েরা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হবে না বলে তারা জানান।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি সক্ষমতার ৩ শতাংশে চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করা হবে। তখন প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে আরও ৭ থেকে ৮ মাস সময় লাগতে পারে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহার বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

দ্বিতীয় ইউনিটের কাজও এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কলেজছাত্রী সানজিদা হত্যার বিচার দাবিতে সড়কে সহপাঠীরা

কলেজছাত্রী সানজিদা হত্যার বিচার দাবিতে সড়কে সহপাঠীরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

আরও এক ইউরেনিয়ামের চালান পৌঁছেছে রূপপুরে

আরও এক ইউরেনিয়ামের চালান পৌঁছেছে রূপপুরে

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র

পাবনা-ঢাকা আন্তঃনগর ট্রেন উদ্বোধন ১৯ নভেম্বর

স্বপ্নপূরণ পাবনাবাসীর পাবনা-ঢাকা আন্তঃনগর ট্রেন উদ্বোধন ১৯ নভেম্বর

প্রয়োজন নেই তবু ৩১৮ কোটি টাকার নতুন প্রকল্প

রূপপুর প্রকল্পের গ্রিন সিটি প্রয়োজন নেই তবু ৩১৮ কোটি টাকার নতুন প্রকল্প

আরও পড়ুন

বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার

বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার

চিকিৎসক-নার্স নিয়োগ নিয়ে সংসদে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসক-নার্স নিয়োগ নিয়ে সংসদে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

শিল্পমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম