Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

স্বপ্নপূরণ পাবনাবাসীর

পাবনা-ঢাকা আন্তঃনগর ট্রেন উদ্বোধন ১৯ নভেম্বর

Icon

আখতারুজ্জামান আখতার, পাবনা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাবনা জেলা প্রতিষ্ঠিত হয় ১৮২৮ সালে। আর হার্ডিঞ্জ ব্রিজ উদ্বোধন হয় ১৯১৫ সালে। হার্ডিঞ্জ ব্রিজের মাধ্যমে দেশের উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেলযোগযোগ সম্প্রসারিত হয়। অথচ প্রতিষ্ঠার ১২৮ বছরেও পাবনা জেলা সদর থেকে ঢাকা রুটে সরাসরি রেল যোগযোগ চালু হয়নি। বিষয়টি নিয়ে পাবনাবাসীর মনকষ্টের শেষ ছিল না। সাড়ে তিন বছর আগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ঘোষণা অনুযায়ী, সব প্রস্তুতি সম্পন্ন করা সত্ত্বেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রহস্যজনক ‘না’ সিদ্ধান্তে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হয়নি। অবশেষে সেই ঘোষণার সাড়ে তিন বছর পর বর্তমান সরকারের হাতেই পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন আগামী ১৯ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে-এমন খবরে উল্লসিত জেলার সব শ্রেণিপেশার মানুষ।

সূত্র জানায়, প্রতিদিন দুটি ট্রেন এই রুটে চলাচল করবে। ট্রেন দুটির নাম রাখা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। এ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার। যমুনা সেতু হয়ে চলাচলকারী এ ট্রেন চালুর উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৫ (সদর) আসনের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

‘পাবনা প্রভাতী এক্সপ্রেস (৮০৮)’ ট্রেনটি পাবনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঈশ্বরদী হয়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস (৮০৭)’ ট্রেনটি ঢাকা থেকে বিকাল ৩টা ২৫ মিনিটে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে। ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সালে ঈশ্বরদী-পাবনা-নগরবাড়ী রেললাইনের জন্য ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়। বিগত সরকারের আমলে রাজশাহী-ঢালারচর পর্যন্ত রেল সার্ভিস চালু করা হলেও পাবনা-ঢাকা সরাসরি রেল সার্ভিস চালু হয়নি। ২০২৩ সালের ১৬ মে পাবনার কৃতী সন্তান মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে নিজ জেলায় তাকে দেওয়া বিশাল সংবর্ধনা সভায় ঘোষণা করেন ওই বছরের সেপ্টেম্বর থেকে পাবনা-ঢাকা সরাসরি রেল চলবে। ৩১ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে পাবনাবাসীর স্বপ্ন পূরণ হচ্ছে-মর্মে প্রতিবেদন ছাপা হয়। কিন্তু রহস্যজনক কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল চালুর বিষয়টি আমলে নেননি। অবশেষে বিএনপি সরকার ক্ষমতায় এলে পাবনা-৫ আসনের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ট্রেনটি চালুর বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন। এক্ষেত্রে পাবনার সন্তান রেলসচিব ফাহিমুল ইসলাম শোভনও ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। আর তাতেই পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আন্তঃনগর ট্রেন চালু হলে পাবনা জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার যাত্রীদের ঢাকায় যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের প্রয়োজনে রাজধানীতে যাতায়াতকারী মানুষ এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, পাবনা-ঢাকা-পাবনা রুটে চলাচলকারী পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস ট্রেনের টিকিট বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দেওয়া হচ্ছে। প্রথম দিনে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকেট ছাড়া হয়েছে। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যথারীতি যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আক্রান্তদের বেশির ভাগই জানেন না ডায়াবেটিসে আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ

ডায়াবেটিসে আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ

হার না মানা বগুড়ার আদরী দুই আঙুল আর এক পায়েই আকাশ ছোঁয়ার স্বপ্ন

দুই আঙুল আর এক পায়েই আকাশ ছোঁয়ার স্বপ্ন

স্বপ্নপূরণ পাবনাবাসীর পাবনা-ঢাকা আন্তঃনগর ট্রেন উদ্বোধন ১৯ নভেম্বর

পাবনা-ঢাকা আন্তঃনগর ট্রেন উদ্বোধন ১৯ নভেম্বর

কুমিল্লায় হানিট্র্যাপ ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ, হত্যা

ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ, হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম