Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রূপপুর প্রকল্পের গ্রিন সিটি

প্রয়োজন নেই তবু ৩১৮ কোটি টাকার নতুন প্রকল্প

Icon

আলাউদ্দিন আহমেদ, ঈশ্বরদী (পাবনা)

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রয়োজন নেই তবু ৩১৮ কোটি টাকার নতুন প্রকল্প

ফাইল ছবি

Advertisement

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে রয়েছে ২১টি বহুতল ভবন। এসব ভবনে আছে ২ হাজার ১৬টি ফ্ল্যাট। বিদ্যুৎকেন্দ্র চালুর পর রুশ নাগরিকরা দেশে ফিরে গেলে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় দুই হাজারে নেমে আসবে। তখন বর্তমান ফ্ল্যাটগুলোই অব্যবহৃত পড়ে থাকার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে আরও ছয়টি বহুতল ভবন নির্মাণ, একটি ভবন সম্প্রসারণ এবং অতিরিক্ত একটি ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩১৮ কোটি টাকা। প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠলেও প্রকল্পের নিজস্ব তহবিল থেকে এ অর্থ ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।

সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (আরডিপিপি) আওতায় এ উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্প কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ভবনগুলো নির্মাণ করবে গণপূর্ত অধিদপ্তর। স্থাপত্য অধিদপ্তর নকশা তৈরির কাজ করছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নকশা শেষ হলে নির্মাণকাজ শুরু হওয়ার কথা।

বর্তমানে গ্রিন সিটিতে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারী বসবাস করছেন। তবে কেন্দ্র চালু হলে রুশ নাগরিকদের দেশে ফিরে যাওয়ার পর আবাসনের চাহিদা কমে আসবে। তখন বিদ্যমান ফ্ল্যাটই প্রয়োজনের তুলনায় বেশি হতে পারে। এ অবস্থায় নতুন ভবন নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, অপ্রয়োজনীয় স্থাপনা নির্মাণের ব্যয় শেষ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ব্যয়েও প্রভাব ফেলতে পারে।

বালিশকাণ্ডের পরও থামেনি বিতর্ক : গ্রিন সিটি ঘিরে আগেও বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) বিশেষ নিরীক্ষায় ২০১৬-১৭ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত মোট ২৩০টি অডিট আপত্তির মধ্যে ১২০টি গ্রিন সিটি-সংক্রান্ত বলে জানা গেছে। নির্মাণকাজ, যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনাকাটায় এসব অনিয়মের তথ্য উঠে এসেছে।

সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক উপকেন্দ্র ও জেনারেটর কেনায় প্রায় ২৭ কোটি টাকা এবং ১১টি ভবনের সরঞ্জাম কেনায় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত বিল দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৯ সালে আসবাবপত্র কেনা ও ভবনে তোলার অস্বাভাবিক ব্যয় নিয়ে আলোচিত হয় বালিশকাণ্ড। এ ঘটনায় গণপূর্ত অধিদপ্তরের একাধিক প্রকৌশলীর বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বালিশকাণ্ডে মামলা হলেও ৭ বছরেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত শেষ হয়নি। ২০২৬ সালের সিএজি নিরীক্ষায় ঠিকাদারদের কাছ থেকে অতিরিক্ত ১৮৬ কোটি ৮৯ লাখ টাকা আদায় এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আবাসন নিয়ে রাশিয়ানদের ৮০ কোটি টাকা দাবি : নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তা জানান, চুক্তির শর্ত অনুযায়ী রুশ নাগরিকদের আবাসনের দায়িত্ব ছিল বাংলাদেশের। সাময়িক আবাসনের পরিবর্তে ভবিষ্যতে বাংলাদেশিরাও ব্যবহার করতে পারবেন-এমন চিন্তা থেকে স্থায়ী ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাজ শুরু করতে দেরি হয়েছিল। পরে গণপূর্ত অধিদপ্তর দ্রুত অধিকাংশ নির্মাণ কাজ শেষ করে। নির্ধারিত সময়ে সব কর্মীর আবাসন নিশ্চিত করতে না পারার অভিযোগ তুলে প্রকল্পের শেষ সময়ে রাশিয়ানরা বাংলাদেশের কাছে ৮০ কোটি টাকা দাবি করেছেন। তবে এ দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির জানান, গ্রিন সিটির ২১টি বহুতল আবাসিক ভবন আগেই হস্তান্তর করা হয়েছে। এখন সংশোধিত উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ছয়টি ভবন নির্মাণ ও একটি ভবন সম্প্রসারণ করা হবে। এতে ব্যয় হবে ৩১৮ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রিন সিটির ২১টি ভবনের মধ্যে দুটি ১৬ তলা ভবনে ১ হাজার ৫০০ বর্গফুটের ১১২টি ফ্ল্যাট রয়েছে। একই উচ্চতার আরও আটটি ভবনে ১ হাজার ২৫০ বর্গফুটের ৬৭৮টি ফ্ল্যাট আছে। এছাড়া ২০ তলার ১১টি ভবনের আটটিতে ১ হাজার ২৫০ বর্গফুটের ৮৮০টি এবং ৮৫০ বর্গফুট আয়তনের তিনটি ভবনে ৩৪৬টি ফ্ল্যাট রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, সেই আসাদুলকে পাঠানো হলো কারাগারে

২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঢাকা-পাবনা রুট ২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে নাপিত আটক, পুলিশের দাবি যুবলীগকর্মী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে নাপিত আটক, পুলিশের দাবি যুবলীগকর্মী

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

চাটমোহরে সার বিতরণ ঘিরে বিশৃঙ্খলা, ৬০০ বস্তা লুট

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

আরও পড়ুন

তৃতীয় এফএসআরইউ পাচ্ছে সিএনইই বাড়তি খরচ ৬৩০০ কোটি

বাড়তি খরচ ৬৩০০ কোটি

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন রাত পোহালেই এজিএম আশা-নিরাশার কথা বলতে প্রস্তুত ৪ শতাধিক সদস্য

রাত পোহালেই এজিএম আশা-নিরাশার কথা বলতে প্রস্তুত ৪ শতাধিক সদস্য

সর্বদলীয় সংসদীয় ককাস’র অনুষ্ঠানে স্পিকার নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম