Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

Icon

চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

মো. শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে (৪০) কুপিয়ে হত্যার দায়ে দুলাভাই মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির মৃত আলী আহম্মদ সরদারের ছেলে। নিহত কামরুল হাসান রতন একই গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, শাহাদাত নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের জেরে শাহাদাত তার স্ত্রীকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। এছাড়া কামরুলের সঙ্গে অসদাচরণের ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এসব বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে কামরুলকে হত্যার পরিকল্পনা করেন শাহাদাত।

এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২০ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহাদাত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে শাহাদাতের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পরে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ তদন্ত শেষে ওই বছরের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। সাক্ষ্যপ্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মামলার নথিপত্র পর্যালোচনা করে বিচারক এ রায় দেন।

মামলার বাদী আরমান হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা আদালতের এ রায়ে সন্তুষ্ট।’ আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সফিকুর রহমান ভূঁইয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

চাঁদপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

বাবা হত্যার বিচার চেয়ে সড়কে দাঁড়াল দুই শিশু

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

আরও পড়ুন

নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম