Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফ্যাসিবাদীদের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত নেতাদের

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

ফ্যাসিবাদীদের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত নেতাদের

Advertisement

সরকারের ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

তিনি বলেন, পুরোনো কায়দায় অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি। তাদের প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে জামায়াতের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, চব্বিশের যোদ্ধাদের রক্ত এখনো টগবগ করছে। ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের উত্তরসূরিরা এখনো রাজপথে রয়েছেন। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা তার আহ্বানকে স্বাগত জানাই। তবে জাতীয় ঐক্যের পূর্বশর্ত হচ্ছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। এটি জামায়াত কিংবা ১১ দলের দাবি নয়; বরং তা এখন জাতীয় গণদাবিতে পরিণত হয়েছে।

এর আগে বাদ জোহর নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এ সমাবেশের আয়োজন করা হয়। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। এতে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখা এবং মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা মিছিলসহ যোগ দেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন ও অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমির সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ ও জিন্নুরাইন আহমদ চৌধুরী। এছাড়া বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।

জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষা করায় জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এ সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে একের পর এক নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনরোষে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। জুলাইযোদ্ধারা তাদের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির

একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে: বিরোধীদলীয় নেতা

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে: বিরোধীদলীয় নেতা

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক

আরও পড়ুন

১৪ ঘণ্টা অবরুদ্ধ পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম