Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে: বিরোধীদলীয় নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে: বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত।

Advertisement

গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সাথে সংলাপ ও জাতীয় ঐক্যের ডাক প্রসঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের আহ্বান জানান, যাকে তিনি সম্মান করেন। 

তবে এই ঐক্য যেন কোনো ‘ক্ষণস্থায়ী বা ট্রানজিশনাল’ ঐক্য না হয়, সে বিষয়ে জোর দিয়ে জামায়াত আমির বলেন, আমাদের টেকসই ঐক্যের দিকে যেতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ফাটল ধরার কারণ উল্লেখ করে তিনি বলেন, গণভোট ও জনগণের রায়কে অস্বীকার করা এবং ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়িমসি করে সংবিধান সংশোধন পরিষদ গঠনের কারণেই এই সংকট তৈরি হয়েছে। এই বিষয়গুলো পরিষ্কার করা হলে দেড় যুগ ধরে তাণ্ডব চালানো ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। রাজনীতি করতে হলে মাফিয়া আচরণ ছেড়ে রাজনীতির ফরম্যাটেই ফিরে আসতে হবে। 

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে ডা. শফিকুর রহমান তাকে পলাতক প্রধানমন্ত্রী ও ফ্যাসিজমের জন্মদাতা হিসেবে আখ্যায়িত করেন।

তিনি প্রশ্ন তোলেন, যখন বিচারিক প্রক্রিয়া চলছিল, তখন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হননি বা আপিলও করেননি। এখন তার কোন কথা মানুষ বিশ্বাস করবে? 

গোপালগঞ্জে নির্মমভাবে খুন করা হয়েছে এবং থানা লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে প্রমাণ হয়েছে যে তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে যুবসমাজ ও আপামর জনগণ তাদের বিদায় করেছিল, তারা এখনো জীবিত আছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে: বিরোধীদলীয় নেতা

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে: বিরোধীদলীয় নেতা

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

গ্রামীণ ব্যাংকে হামলা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

আ.লীগ নেতাকে আটক করে ডিম-কফি খাওয়ালেন যুবদল নেতা নয়ন, অতঃপর…

আ.লীগ নেতাকে আটক করে ডিম-কফি খাওয়ালেন যুবদল নেতা নয়ন, অতঃপর…

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম