Logo
Logo
×

Advertisement

জামায়াত

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ

ফাইল ছবি

Advertisement

পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন হয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকালে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু মালয়েশিয়া সফর স্থগিত করে মঙ্গলবারই দেশে ফিরছেন তিনি। এরই মধ্যে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লিখেছেন, অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় আমি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন। বাংলাদেশকে তারা গভীর আন্তরিকতায় ধারণ করেন। বাংলাদেশকে নিয়ে তারা স্বপ্ন দেখেন। বাংলাদেশের জন্য তারা অবদান রাখতে চান। বাংলাদেশেরও দায়িত্ব হলো, তাদের এবং সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান প্রদান করা।

সফর সংক্ষিপ্ত করার বিষয়ে ডা. শফিকুর রহমান লেখেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় একদিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, সফর সংক্ষিপ্ত করে জামায়াত আমিরের দেশে ফেরার পেছনে অন্যতম কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ। দল তার দেশে ফেরার প্রয়োজন অনুভব করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা

রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

আরও পড়ুন

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম