Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর)বিকালে হর্ন আইল্যান্ডের কাছে সেসনা মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।

কোস্টগার্ডের তথ্যমতে, বিধ্বস্ত বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সি দুটি ছেলে শিশুসহ মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টাব্যাপী ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। 

বুধবার (২৫ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে কোস্টগার্ড জানায়, চার ঘণ্টার তল্লাশি শেষে ডুবুরিরা বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে ছয় আরোহীর লাশ উদ্ধার করেছেন।

ওই অঞ্চলে কোস্টগার্ডের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমন্বয়ক কমান্ডার ট্রেভর ব্লাউন্ট বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। এই অপূরণীয় ক্ষতির মুখে পড়া পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। যদিও এমন পরিণতি আমাদের কারোরই কাম্য ছিল না, তবে বিভিন্ন সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয়ের কারণে আমরা দ্রুত আরোহীদের সন্ধান পেতে এবং তাদের পরিবারকে শেষবারের মতো প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিকভাবে জানিয়েছে, সেসনা ২১০ মডেলের বিমানটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগৌলার দক্ষিণ-পশ্চিমে বিধ্বস্ত হয়। কোস্টগার্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এফএএ টাওয়ার কোস্টগার্ডকে জানায় যে বিমানটির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কোস্টগার্ড আরও জানায়, বিমানটি প্রতি মিনিটে প্রায় ১০,০০০ ফুট গতিতে নিচে নামছিল এবং শেষ পর্যন্ত হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে বিধ্বস্ত হয়। 

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি নিউ অরলিন্স থেকে উড্ডয়ন করেছিল এবং ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের দিকে যাচ্ছিল।

এ দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করবে।

সূত্র: এবিসি নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

যেকোনো মুহূর্তেই আসতে পারে মৃত্যু, তাই প্রতিদিন যেসব প্রস্তুতি রাখা জরুরি

যেকোনো মুহূর্তেই আসতে পারে মৃত্যু, তাই প্রতিদিন যেসব প্রস্তুতি রাখা জরুরি

হাম উপসর্গে আরও ৯ মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ মৃত্যু

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’

আরও পড়ুন

একটি চিরুনির জন্য যেভাবে পতন হয়েছিল খ্যাতিমান রাজবংশের

একটি চিরুনির জন্য যেভাবে পতন হয়েছিল খ্যাতিমান রাজবংশের

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

বিবিসির প্রতিবেদন ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম