Logo
Logo
×

Advertisement

বিনোদন

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’

Advertisement

অভিনয়ের ব্যস্ততায় বগুড়ায় ছিলেন নাটক ও সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হোটেল রুম থেকে শুটিংয়ের উদ্দেশ্যে বের হবেন এমন মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সকাল ১০টার দিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তার এই আকস্মিক প্রয়াণে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় সহকর্মীকে হারিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সোহেল খানের প্রাণবন্ত স্বভাব ও খুনসুটির নানা স্মৃতি তুলে ধরেন। 

ছন্দার ভাষায়, দেখা হলেই সোহেল খান অনেক কথা বলতেন। বিশেষ করে তার স্বামী সতীর্থকে দেখলেই মজা করে বলতেন, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’ অথচ সতীর্থ কখনোই পান খাননি, তবু কেন যেন বিষয়টি সোহেল খানের মাথায় আটকে ছিল। 

সকাল থেকে ফেসবুকে সহকর্মীর ছবি দেখেও আর কখনো কথা না হওয়ার আক্ষেপ ঝরে অভিনেত্রীর কণ্ঠে। তার মতে, একজন অভিনেতার অভিনয়শিল্পেই এমন মৃত্যু অসাধারণ—শিল্পী হিসেবে তারা এমনটাই কামনা করেন, যেন কাজ করতে করতেই পৃথিবী থেকে বিদায় নেওয়া যায়। 

ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আজ সকাল থেকে ফেসবুকে এই মানুষটির ছবিই দেখছি অথচ আজ আর কোন কথা হচ্ছে না! ব্যাপারটা অসাধারণ একজন অভিনেতার অভিনয় শিল্পেই মৃত্যু! আমরা শিল্পীরা এমনটাই চাই যেন কাজটা করতে করতেই বিদায় নিই পৃথিবী থেকে। 

বিদায় সোহেল খান। আপনার আত্মার শান্তি কামনা করছি।’ 

হাস্যোজ্জ্বল আড্ডা আর সহকর্মীদের প্রতি আন্তরিকতা দিয়েই শোবিজে আলাদা জায়গা করে নিয়েছিলেন সোহেল খান। তার প্রয়াণে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিচারণে আবারও জীবন্ত হয়ে উঠছে তার কর্মমুখর জীবনের নানা মুহূর্ত। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?

ফেসবুক পোস্টে ফারুকী সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

আরও পড়ুন

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’

সোহেল খানকে নিয়ে স্মৃতিচারণে অভিনেত্রী ছন্দা, ‘ভাই, আপনিতো আগে অনেক পান খাইতেন!’

ফেসবুক পোস্টে ফারুকী সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?

সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম