Logo
Logo
×

Advertisement

বিনোদন

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

Advertisement

মুম্বাইয়ের ঐতিহাসিক গেটওয়ে অব ইন্ডিয়ায় গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বসেছিল ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এর তৃতীয় আসর। ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সন্ত্রাসবাদে নিহত ও সাহসী শহিদদের স্মরণ করা হয়। পাশাপাশি পেহেলগাম হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানোদের প্রতিও জানানো হয় শ্রদ্ধা। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নেতৃত্বাধীন ‘দিব্যজ ফাউন্ডেশন’-এর আয়োজনে বলিউড তারকা, ক্রিকেট কিংবদন্তি ও আধ্যাত্মিক গুরুদের উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে ওঠে আবেগ ও বিনোদনের এক বিশেষ মিলনমেলা, যেখানে আলাদা নজর কাড়েন বলিউড বাদশাহ শাহরুখ খান। 

অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল কিং খানের বক্তব্য। 

ছোট ছেলে আবরামের সঙ্গে এক কথোপকথনের স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, ‘একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল কীভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলানো যায়। আমি তাকে খুব সহজ উত্তর দিয়েছিলাম—আমরা সবাই যদি সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস বেছে নিই এবং মিলেমিশে থাকি, তবে ভালোবাসাই সব সময় জিতবে।’ 

পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে উপস্থিত অতিথিদের একটি ছোট প্রতিজ্ঞা করার আহ্বান জানান শাহরুখ। 

তিনি বলেন, ‘সব বিষয়ে আমাদের একমত হতে হবে না। তবে প্রত্যেক মানুষের গল্প বোঝার চেষ্টা করতে হবে। জীবনে আমরা অনেক ভুল করতে পারি, কিন্তু আমাদের আচরণে যেন অন্য কেউ সমস্যায় না পড়ে বা কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ 

তিনি আরও যোগ করেন, ‘শান্তি শুরু হয় খুব ছোট্ট একটা জায়গা থেকে—আমাদের নিজেদের ভেতরে, আমাদের হৃদয়ে। শান্তি একটি সিদ্ধান্ত, একটি দায়িত্ব এবং এমন এক প্রতিশ্রুতি, যা আমাদের প্রতিদিন পূরণ করতে হবে।’ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে কিছুটা দেরিতে পৌঁছানোর জন্য ক্ষমাও চেয়ে নেন শাহরুখ। 

বক্তব্যের একপর্যায়ে মুম্বাইয়ের ২৬/১১ হামলা, পেহেলগামসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান শাহরুখ। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেসব সাহসী নিরাপত্তাকর্মী প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতিও সম্মান জানান তিনি। 

২৬/১১ হামলা, পেহেলগাম হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহত নিরীহ মানুষ ও শহিদ নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহরুখ সৈনিকদের উদ্দেশ্যে কয়েকটি লাইনও আবৃত্তি করেন, ‘কেউ যদি জিজ্ঞেস করে তুমি কী করো, গর্বের সঙ্গে বলো আমি দেশ রক্ষা করি। কেউ যদি জিজ্ঞেস করে তোমার আয় কত, হালকা হেসে বলো, আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ অর্জন করি।’ 

সন্ধ্যায় অনুষ্ঠানটিতে সবচেয়ে আবেগঘন দৃশ্য তৈরি হয়, যখন শাহরুখ ২৬/১১ হামলার সর্বকনিষ্ঠ জীবিত প্রত্যক্ষদর্শী ও আজমল কাসাবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া দেবিকা নাতেসান রোটোয়ানের হাতে ‘গ্লোবাল পিস অনার’ তুলে দেন। মঞ্চে তখন দুজনের আন্তরিক ও আবেগঘন মুহূর্ত উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। 

অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেতা জ্যাকি শ্রফ, সুনীল শেঠি ও রণবীর সিংসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি। অনুষ্ঠানে বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে শ্রদ্ধা জানান বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?

সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?

ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

আরও পড়ুন

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস

গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস

বিশ্বজুড়ে ১৮ ফরম্যাটে মুক্তি পাবে ‘বারানসী’

বিশ্বজুড়ে ১৮ ফরম্যাটে মুক্তি পাবে ‘বারানসী’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম