বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। ২০০৬ সালে শুরু হওয়া এ শোর জনপ্রিয়তা আজও অটুট। দেখতে দেখতে ২০তম সিজনে পা রেখেছে এ রিয়েলিটি শো। সময়ের সঙ্গে বদলে গেছে শোর ফরম্যাট, প্রতিযোগীদের তালিকা থেকে সঞ্চালকও। তবে আপনি জানেন কি— ‘বিগ বস’-এর প্রথম সিজনেই প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারত শাহরুখ খান ও করণ জোহরকে?
সম্প্রতি শোর সাবেক ভাইস প্রেসিডেন্ট আনন্দ চবন এক সাক্ষাৎকারে এমনই চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এনেছেন। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে সাক্ষাৎকারে আনন্দ চবন বলেন, ‘বিগ বস’-এর প্রথম সিজনের জন্য বলিউডের একাধিক প্রথম সারির তারকার সঙ্গে যোগাযোগ করেছিলেন নির্মাতারা। সেই তালিকায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও নির্মাতা করণ জোহরও। অর্থাৎ শোর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে এ দুই তারকাকে পাওয়ার পরিকল্পনা ছিল নির্মাতাদের।
আনন্দ চবন আরও বলেন, সেই সময় শোর সঞ্চালক কে হবেন, তা নিয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ তখন পর্যন্ত শোর ফরম্যাটে সঞ্চালকের বিষয়টি চূড়ান্ত ছিল না। নির্মাতাদের মূল লক্ষ্য ছিল প্রতিযোগী নির্বাচন করা। আর সে কারণেই তাদের পছন্দের তালিকার শুরুতেই ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতারা।
তবে শাহরুখ বা করণের কেউ-ই শেষ পর্যন্ত প্রতিযোগী হিসেবে শোয়ে যোগ দেননি। আনন্দ জানিয়েছেন, তারকাদের সঙ্গে যোগাযোগ করার পর নির্মাতারা বুঝতে পারেন, প্রত্যেকের সঙ্গে কথাবার্তা ও অভিজ্ঞতা আলাদা। ফলে প্রাথমিক পরিকল্পনায় কিছুটা সময় লাগলেও শোর সম্প্রচারে কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সময়েই শুরু হয়েছিল ‘বিগ বস’। তারকাদের সম্মতি না পাওয়ার কারণে শোর মুক্তি পিছিয়ে যায়নি বলেও স্পষ্ট করেন তিনি।

