Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

—মন্তব্য পূর্ণিমার ভক্তের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

কনের সাজে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

লাল শাড়ি, সোনালি গহনা আর হাতে আলতা। বিয়ের সাজে অনন্য রূপে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের নানা মন্তব্যে মুখর হয়ে উঠেছে পোস্টের মন্তব্যের ঘর।

ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘The art of bridal elegance. Grace in every detail, beauty in every frame.’ এক মিনিটের ভিডিওটিতে লাল পর্দা ও ঝাড়বাতির আবহে নানা ভঙ্গিমায় দেখা গেছে অভিনেত্রীকে।

কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে ভঙ্গি করেছেন, আবার কখনো হাতের আলতা ও বড় আংটি তুলে ধরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়েছেন। ভিডিওর একপর্যায়ে হাতে ধরা নকশা করা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেও হাসতে দেখা যায় তাকে। পুরো ভিডিওজুড়ে আবহসংগীত হিসেবে শোনা গেছে ‘পায়েল মোরি’ গানটি। 

পূর্ণিমার এই ভিডিও দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। মন্তব্যের ঘরে আল-আমিন নামের একজন লিখেছেন, ‘এই বয়সে এখনো এত সৌন্দর্যের রহস্য কী’। রাশেদ খান লিখেছেন, ‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হইতো’। 

আরেকজন মন্তব্য করেছেন, ‘আমার চাচা ও মামা তারাও নানা হয়ে গেলো আর তাদের ক্রাস এখনো ব্রাইডাল ভিডিও করে’। এভাবেই নানা মন্তব্যে প্রিয় অভিনেত্রীর প্রতি নিজেদের ভালো লাগা ও প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

কবে ফিরবেন বুবলী

কবে ফিরবেন বুবলী

তিন প্রজন্মের ‘ক্রাশ’ তিনি

তিন প্রজন্মের ‘ক্রাশ’ তিনি

সংবাদপাঠিকা থেকে শীর্ষ নায়িকা

সংবাদপাঠিকা থেকে শীর্ষ নায়িকা

আরও পড়ুন

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম