Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

‘মহব্বত’ সিনেমায় জুটি বাঁধছেন শাকিব খান ও পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। ফাইল ছবি

Advertisement

কিয়ারা আদভানি নন, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার জন্য ইতোমধ্যেই তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান। 

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শাকিবের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে দর্শক ও সিনেমাপাড়ায় তুমুল কৌতূহল তৈরি হয়। শুরুতে পাকিস্তানের একঝাঁক জনপ্রিয় মুখ—হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম শোনা গিয়েছিল। 

সাম্প্রতিক সময়ে প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বলিউড তারকা কিয়ারা আদভানিকে ঘিরেও জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়, শাকিবের বিপরীতে কিনজা হাশমির নামই পাকা করা হয়েছে। 

দেশ ও বিদেশের প্রায় ৭০ জনের বেশি নায়িকার সঙ্গে জুটি বাঁধার অভিজ্ঞতা রয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের। বাংলাদেশ, কলকাতা ও বলিউডের নায়িকাদের পর এবার তার নায়িকা হচ্ছেন পাকিস্তানের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ কিনজা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। 

কে এই কিনজা হাশমি?

২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন কিনজা হাশমি। শুরু থেকেই পাকিস্তানের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি।  

এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো আলোচিত নাটকে কাজ করে জনপ্রিয়তা আরও বাড়ান কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও তার উপস্থিতি প্রশংসিত হয়। নাটকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি; তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ দিয়ে ঢালিউডে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

কিয়ারা নয় ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী

কিয়ারা নয় ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী

সংবাদপাঠিকা থেকে শীর্ষ নায়িকা

সংবাদপাঠিকা থেকে শীর্ষ নায়িকা

নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে?

নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে?

কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন শাবানা, জানালেন পরিচালক

কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন শাবানা, জানালেন পরিচালক

অভিনেতা তমাল মাহবুব আটক

অভিনেতা তমাল মাহবুব আটক

আরও পড়ুন

সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?

সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে

নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম