Logo
Logo
×

Advertisement

বিনোদন

কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন শাবানা, জানালেন পরিচালক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন শাবানা, জানালেন পরিচালক

শাবানা। ফাইল ছবি

Advertisement

মা ও ছেলের সম্পর্কের গল্পনির্ভর নির্মিত ব্যবসাসফল সিনেমা প্রয়াত নায়ক মান্নার ‘আম্মাজান’ আজও দর্শকহৃদয়ে দাগ কেটে আছে, এখনো সেই ‘আম্মাজান’ গানটি সিনেমাপ্রেমী দর্শকদের মুখে মুখে। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ও মান্না অভিনীত ‘আম্মাজান’ সিনেমার গান আজও কোটি সিনেমাপ্রেমী দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এবার জানা গেল, সেই সিনেমা প্রস্তাব পাওয়া সত্ত্বেও কিংবদন্তি অভিনেত্রী শাবানা ফিরিয়ে দিয়েছিলেন পরিচালককে। তিনি সেই সিনেমায় কাজ করতে অপারগতা প্রকাশ করেছিলেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শাবানা? সে কথাই জানালেন নির্মাতা।

সম্প্রতি কেন শাবানা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানালেন সিনেমার বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। তবে সিনেমায় ‘আম্মাজান’ চরিত্রে শাবানা অভিনয় না করলেও আরেক বর্ষীয়ান অভিনেত্রী শবনম অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। সেই ‘আম্মাজান’ মুক্তির পরেই বক্স অফিসে সুপার হিট। যদিও পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

‘আম্মাজান’ সিনেমা পরিচালক কাজী হায়াৎ বলেন, আম্মাজান হওয়ার কথা ছিল শাবানার। তাকে যখন গল্পটি শোনালাম, গল্পটি শুনে কেঁদে ফেললেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি বললেন— আমি সিনেমাটি করব। আগামীকাল এসে শিডিউল নিয়ে যাইয়েন। এরপর পরিচালক পরদিন যখন শিডিউল নিতে শাবানার কাছে গেলেন, ঠিক তখন অভিনেত্রী অপারগতা প্রকাশ করলেন। কাজী হায়াৎ শাবানাকে প্রশ্ন করলেন— কেন তিনি এ সিনেমায় অভিনয় করবেন না?

এমন প্রশ্নের উত্তরে শাবানা বললেন— মূলত তিনি যে সকল নায়কের বিপরীতে অভিনয় করেন, তারা সবাই সিনেমাটি করতে নিষেধ করেছিলেন। কারণ তারা বলেছিলেন— শাবানা যদি মান্নার মা হয়ে যান, তখন তো আর আমাদের নায়িকা থাকবেন না। যার কারণেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান এ বর্ষীয়ান অভিনেত্রী।

কাজী হায়াৎ বলেন, শাবানা ম্যাডাম অনেক কষ্ট পেয়ে দুঃখের সঙ্গে বলেছিলেন— হায়াৎ ভাই আপনার সিনেমাটি না করতে পারার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি, এটি অনেক ভালো একটি সিনেমা হবে, অনেক নাম করবে। তারপরও সিনেমাটি করতে পারছি না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিনেতা তমাল মাহবুব আটক

অভিনেতা তমাল মাহবুব আটক

‘১৯ সংগঠন’ থেকে অভিনেতা জয়ের পদত্যাগ

‘১৯ সংগঠন’ থেকে অভিনেতা জয়ের পদত্যাগ

‘আমার মেম্বারদের বাস্টার্ড বলতে পারেন না’

‘আমার মেম্বারদের বাস্টার্ড বলতে পারেন না’

কাদের নিশানা করলেন ওমর সানী?

কাদের নিশানা করলেন ওমর সানী?

পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী?

পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী?

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

আরও পড়ুন

কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন শাবানা, জানালেন পরিচালক

কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন শাবানা, জানালেন পরিচালক

কীর্তি সুরেশের অস্বস্তি

কীর্তি সুরেশের অস্বস্তি

যেভাবে নয়নতারার উত্তরণ

যেভাবে নয়নতারার উত্তরণ

যে অভিযোগে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

যে অভিযোগে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম