ফেসবুক থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
ঢালিউডের অভিনেতা ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চলচ্চিত্র অঙ্গনের কিছু ব্যক্তিকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। প্রযোজক থেকে টাকার জোরে যারা নায়ক হয়েছেন এবং শিল্পী হওয়ার জন্য যারা রাজনৈতিক দালালির আশ্রয় নিয়েছেন, তাদের সমালোচনা করেছেন এই অভিনেতা। তার ভাষায়, এসব ব্যক্তির কেউ সফল নন।
সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, প্রযোজক থেকে যারা টাকার কারণে হিরো হয়েছেন, কেউ সাকসেস না। এবং যারা রাজনৈতিক দালাল হয়েছেন আর্টিস্ট হওয়ার জন্য, তারা ব্যর্থ কুকুরের মতো। ক্ষমতা পেলেই চেয়ারে বসতে হয়, গালাগালি করতে হয়—তাই দেখছি।
একই পোস্টে ভাইরাল হওয়ার প্রবণতা এবং নিজেদের সুপারস্টার দাবি করা ব্যক্তিদের নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওমর সানী লেখেন, শুধু ভাইরাল হওয়ার জন্য কেক কাটে, নিজেদের সুপারস্টার ভাবে? এক কথায় বলি, শুধু এফডিসি যাই ভালোবাসার জন্য।
নিজের ব্যক্তিত্ব ও শিল্পীসত্তার প্রসঙ্গ তুলে তিনি আরও লেখেন, আমি শিল্পী বলেই নিজের পার্সোনালিটি বজায় রাখছি। আমার সঙ্গে বসলে তোর চলচ্চিত্রের সিভি নিয়ে আয়।
ওমর সানীর এই পোস্ট ঘিরে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে তিনি তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি। ফলে কাদের উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি এই অভিনেতা।

