Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঋণ ইস্যুতে অনন্ত জলিলকে ফাইটার বললেন ওমর সানী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

ঋণ ইস্যুতে অনন্ত জলিলকে ফাইটার বললেন ওমর সানী

সংগৃহীত ছবি

Advertisement

সামাজিক মাধ্যমে ঢাকাই সিনেমার অ্যাকশনহিরো অনন্ত জলিলকে নিয়ে চলা আলোচনা ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সহকর্মী অনন্ত জলিলের প্রতি পুরোপুরি আস্থা প্রকাশ করে তিনি বলেছেন, এই পরিস্থিতি তিনি খুব দ্রুতই সামলে নিতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। ভিডিওতে অভিনয়, ব্যক্তিগত জীবন ও ব্যবসার পাশাপাশি অনন্ত জলিল প্রসঙ্গটি নিয়ে কথা বলেন তিনি।

অনন্ত জলিলকে নিয়ে ওমর সানী বলেন, ‘তার সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি দারুণ মনের মানুষ এবং একজন সত্যিকারের ফাইটার। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমার মনে হয় না এটা তার জন্য খুব বড় কোনো ব্যাপার। তিনি খুব সহজেই এটি সামলে নেবেন।’ 

সমালোচকদের উদ্দেশ্যে কিছুটা বিরক্তি প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ হয় না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই। আমার বিশ্বাস, তিনি খুব সংক্ষেপে এর সমাধান করে ফেলবেন।’ 

অনন্ত জলিলকে শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ধরনের গসিপ বা আলোচনা না হলেই ভালো হতো। যেহেতু ঘটনা ঘটে গেছে, আপনি বিষয়টি সংক্ষেপে মিটিয়ে ফেলবেন। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো স্নেহ করি এবং খুব ভালো মানুষ হিসেবে জানি। আর আপনি যে একজন ভালো মানুষ, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অল দ্য বেস্ট!’ 

ভিডিওতে শুধু অনন্ত জলিলই নন, নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততা নিয়েও খোলামেলা কথা বলেছেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় মন দেওয়া এই তারকা জানান, হেমায়েতপুরে নিজের রেস্টুরেন্টে যাওয়ার সময় প্রায়ই অনন্ত জলিলের গার্মেন্টসের পাশ দিয়ে তিনি যাতায়াত করেন। 

রেস্টুরেন্টে বসে ব্যবসা পরিচালনা করা নিয়ে যারা ট্রল বা সমালোচনা করেন, তাদের কড়া জবাব দিয়ে সানী বলেন, ‘আমি ভাত, রুটি, পরোটা, পেঁয়াজ, লবণ ও আদার ব্যবসা করি। এতে লজ্জার কিছু নেই।’ 

পাশাপাশি, ভালো চরিত্র পেলে তিনি যে নিয়মিত অভিনয় চালিয়ে যাবেন, তাও স্পষ্ট করেন। নিজের অভিনয়প্রীতি বোঝাতে গিয়ে দারুণ এক উপমা টেনে সানী বলেন, অভিনয় তার কাছে ইনসুলিনের মতো, যা তাকে নিতেই হবে।    

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীর দুঃসময়ে পাশে দাঁড়িয়ে বর্ষা, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন’

স্বামীর দুঃসময়ে পাশে দাঁড়িয়ে বর্ষা, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন’

যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

ফেসবুকে অনন্ত জলিল যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

তোমাকে আমি কোনো দিন ভুলব না: ওমর সানী

তোমাকে আমি কোনো দিন ভুলব না: ওমর সানী

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা?

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা?

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে মুখ খুললেন মৌসুমী

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে মুখ খুললেন মৌসুমী

আরও পড়ুন

ঋণ ইস্যুতে অনন্ত জলিলকে ফাইটার বললেন ওমর সানী

ঋণ ইস্যুতে অনন্ত জলিলকে ফাইটার বললেন ওমর সানী

আসিফের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান মেঘনা আলম

আসিফের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান মেঘনা আলম

অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্ট, ‘বেঁচে গেলাম’

অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্ট, ‘বেঁচে গেলাম’

আলিয়া গর্ভে থাকাকালীন দিনে ১০০ সিগারেট খেয়েছিলেন সোনি!

আলিয়া গর্ভে থাকাকালীন দিনে ১০০ সিগারেট খেয়েছিলেন সোনি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম