Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফেসবুকে অনন্ত জলিল

যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম

যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

সংগৃহীত ছবি

Advertisement

ঢাকাই সিনেমার অ্যাকশন হিরো অনন্ত জলিল। তবে রূপালী পর্দার মারদাঙ্গা অ্যাকশনের চেয়ে গত কদিন ধরে বাস্তব জীবনের কিছু ‘টানটান উত্তেজনার’ খবরের কারণেই বেশি আলোচনায় আছেন এই তারকা। ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে নানা গুঞ্জন, ব্যাংকঋণের নোটিশ আর কারখানা বন্ধের গুঞ্জনে যখন সোশ্যাল মিডিয়া গরম, ঠিক তখনই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন এই অভিনেতা। 

শনিবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টেই যেন সব জল্পনার জবাব দিলেন এই অভিনেতা-প্রযোজক। তার এই পোস্টে যেমন ছিল আত্মিক শক্তির জোয়ার, তেমনি ট্রলকারীদের জন্য ছিল এক মোক্ষম বার্তা। 

পোস্টের শুরুতেই পবিত্র কোরআনের চিরন্তন বাণী তুলে ধরেন অনন্ত জলিল। সুরা ফাতিহার আয়াত—‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ (আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি) এবং ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী) উল্লেখ করে তিনি বুঝিয়ে দেন, সংকট যতোই গভীর হোক না কেন, তার মূল ভরসার জায়গা মহান সৃষ্টিকর্তা। 

এর পর সামাজিক মাধ্যমে যারা তাকে নিয়ে ইতিবাচক পোস্ট দিয়েছেন, দোয়া করেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেও কার্পণ্য করেননি তিনি। অভিনেতা লিখেছেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’ 

অনন্ত জলিলকে ঘিরে টিআরপির উদ্দেশে যারা কাজ করেছেন তাদেরও বিনয়ের সঙ্গেই যেন একহাত নিলেন তিনি। তাদের উদ্দেশে অভিনেতা লিখেছেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।’ 

প্রসঙ্গত, চলচ্চিত্রের বাইরে অনন্ত জলিলের সফল ব্যবসায়ী সত্ত্বা নিয়ে সম্প্রতি কম জল ঘোলা হয়নি। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের আইনি নোটিশ পাঠানোর খবর সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি করে। এর পাশাপাশি কিছু কারখানা বন্ধের গুঞ্জন এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে যখন চারদিকে নানা আলোচনা-সমালোচনা চলছে, তখনই ফেসবুকে এই বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অনন্ত। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না

ফেসবুকে জোভান মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

ভাই হারালেন অভিনেতা ডিপজল

ভাই হারালেন অভিনেতা ডিপজল

অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন

অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা?

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা?

আরও পড়ুন

ফেসবুকে অনন্ত জলিল যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড...

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম