Logo
Logo
×

Advertisement

বিনোদন

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

অভিনেতা স্বাধীন খসরু। সংগৃহীত ছবি

Advertisement

বাংলা নাট্যাঙ্গনের তুমুল জনপ্রিয় মুখ স্বাধীন খসরু। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে দর্শকমহলে পরিচিতি পাওয়া এই অভিনেতা দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারির একটি বিজ্ঞাপনের শুটিংকে কেন্দ্র করে ১৭ দিনের জন্য তার দেশে ফেরা এবং সেই সময়ের ভয়, আতঙ্ক ও স্মৃতির রোমন্থন নিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

তার সেই পোস্টে উঠে এসেছে রাজনৈতিক পটপরিবর্তন-পরবর্তী বাস্তবতায় অভিনেতার মানসিক দ্বন্দ্ব, সহশিল্পীদের অনুরোধে দেশে ফেরা এবং নানা অজানা রোমাঞ্চকর অধ্যায়।

পোস্টে স্বাধীন খসরু জানান, ২০২৪ সালের অক্টোবর থেকেই একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে বিকাশের একটি বিজ্ঞাপন নিয়ে আলোচনা চলছিল। পরে সেটিতে যুক্ত হয় নুহাশ হুমায়ূনের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘লং স্টোরি’। হুমায়ূন আহমেদের বিখ্যাত সৃষ্টি ‘তারা তিনজন’ (ফারুক আহমেদ, ডা. এজাজ আহমেদ ও স্বাধীন খসরু) চরিত্রগুলোকে নিয়ে এই বিজ্ঞাপনের পরিকল্পনা করা হয়। 

তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে তাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া হয়েছিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তার ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটেছিল। ফলে দেশে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার হওয়া কিংবা মবের শিকার হওয়ার তীব্র আশঙ্কা ছিল তার মনে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও তাকে দেশে ফেরার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছিলেন। 

তবে সব শঙ্কা সত্ত্বেও শেষ পর্যন্ত দেশে আসার সিদ্ধান্ত নেন স্বাধীন খসরু। এর পেছনে বড় কারণ ছিল নির্মাতা নুহাশ হুমায়ূন, ফারুক আহমেদ ও ডা. এজাজের অনুরোধ এবং নুহাশের দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতি। হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের সুবাদে নুহাশের ছোটবেলা থেকেই তার সঙ্গে চমৎকার সম্পর্ক। সেই দীর্ঘদিনের স্নেহের সম্পর্ক ও স্মৃতির টানেই শেষ পর্যন্ত ঝুঁকি নেন তিনি। 

গত বছর ৭ ফেব্রুয়ারি লন্ডন থেকে রওনা হয়ে ৮ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় পৌঁছান স্বাধীন খসরু। বন্ধুদের সহায়তায় কঠোর গোপনীয়তায় তিনি বিমানবন্দর থেকে বের হন। এরপর গাজীপুর ও জয়দেবপুরসহ বিভিন্ন লোকেশনে টানা পাঁচ দিন সহশিল্পী ফারুক আহমেদ ও ডা. এজাজকে নিয়ে বিজ্ঞাপনের শুটিং শেষ করেন।

১৩ ফেব্রুয়ারি শুটিং শেষে তিনি চলে যান নুহাশ পল্লীতে। সেখানে হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত ‘আয়না ঘর’-এ অবস্থান করেন। প্রতিদিন নিয়ম করে হুমায়ূনের কবরের পাশে সময় কাটাতেন এবং নুহাশ পল্লীর কর্মীদের আতিথেয়তায় মুগ্ধ হন বলেও জানান এই অভিনেতা। তবে সেখানেও দর্শনার্থীদের ভিড় এবং বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তার আতঙ্ক বাড়িয়ে দিয়েছিল। 

পরে পাবনার ঈশ্বরদীর পাকশী ফুরফুরা দরবার শরিফের বার্ষিক ওরসে অংশ নেন এই অভিনেতা। ঢাকায় ফিরে ১৯ ফেব্রুয়ারি অংশ নেন ফটোশুটে। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় অবস্থানকালীন তিনি ওঠেন ক্যান্টনমেন্টে কোনো এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বন্ধুর বাসায়।

তবে সেদিনই নতুন বিপত্তি দেখা দেয়। ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ম্যাচ চলাকালীন স্পন্সর হিসেবে টিভিতে ঘন ঘন প্রচারিত হতে থাকে বিকাশের সেই বিজ্ঞাপনটি। বিলবোর্ড ও আউটলেটেও তা ছড়িয়ে পড়ে। 

এর মধ্যেই লন্ডনে পরিবারের মাধ্যমে জানতে পারেন, ঢাকায় তার বাসায় পুলিশ খোঁজখবর নিতে গেছে। অথচ নুহাশ হুমায়ূনের সঙ্গে তার কথা ছিল, অভিনেতার আসার খবর কোনোভাবেই গণমাধ্যমে প্রকাশ পাবে না। কিন্তু বিজ্ঞাপনটির আকস্মিক প্রচারই তার উপস্থিতির বিষয়টি প্রকাশ করে দেয়। 

দেশে অবস্থানের বাকি দিনগুলো বন্ধুর ক্যান্টনমেন্টের বাসায় কাটিয়ে অবশেষে ২৩ ফেব্রুয়ারি রাতে সব উদ্বেগ-উৎকণ্ঠা মাথায় নিয়ে লন্ডনের বিমান ধরেন তিনি। বিমানবন্দর ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত মনের মধ্যে ভয় কাজ করছিল বলে উল্লেখ করে স্বাধীন খসরু। 

লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে স্বাধীন খসরু লেখেন, ‘বিমান যখন ঢাকার আকাশে, চোখ বন্ধ করে মনে মনে বললাম ভালো থেকো বাংলাদেশ। বেঁচে থাকলে, আবার দেখা হবে ইনশাআল্লাহ।

এক আবশ্যক "কালচারাল ফ্যাসিস্ট" এর পলায়ন!!!’ 

পোস্টের শেষে সহকর্মী ফারুক আহমেদ, ডা. এজাজ আহমেদ ও নুহাশ হুমায়ূনের সঙ্গে একটি স্মরণীয় ছবিও যুক্ত করেছেন এই দর্শকপ্রিয় অভিনেতা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না

ফেসবুকে জোভান মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

ভাই হারালেন অভিনেতা ডিপজল

ভাই হারালেন অভিনেতা ডিপজল

অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন

অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা?

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা?

ধর্ষণের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড

ধর্ষণের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড

আরও পড়ুন

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড...

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড...

তোমাকে আমি কোনো দিন ভুলব না: ওমর সানী

তোমাকে আমি কোনো দিন ভুলব না: ওমর সানী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম