Logo
Logo
×

Advertisement

বিনোদন

কীর্তি সুরেশের অস্বস্তি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

কীর্তি সুরেশের অস্বস্তি

অভিনেত্রী কীর্তি সুরেশ। ফাইল ছবি

Advertisement

চলতি বছরের জুলাইয়ে মুক্তির কথা ছিল দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ অভিনীত ‘সত্যবান সাবিত্রী’ সিনেমাটি । কিন্তু পরে মুক্তির তারিখ পিছিয়ে আজ শুক্রবার (২০ নভেম্বর) নির্ধারণ করা হয়। একই দিনে মুক্তির কথা ধনুশ ও সাই পল্লবী অভিনীত ‘ওম’ সিনেমারও। বক্স অফিসে দুই সিনেমার লড়াই নিয়েও সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

চেন্নাইয়ে বুধবার (১৮ নভেম্বর) এক সাক্ষাৎকারে সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে সহ-অভিনেতার আচরণ ঘিরেও কথা বলেন কীর্তি সুরেশ। তার নতুন তামিল সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র প্রচারে গিয়ে অভিনেতা মিসকিনের আচরণ নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। অনুষ্ঠানে প্রচারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর অস্বস্তি এবং শারীরিক স্পর্শের সম্মতি নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ।

সবকিছু মিলিয়ে আজ মুক্তি পাচ্ছে কীর্তি সুরেশ অভিনীত সিনেমা ‘সত্যবান সাবিত্রী’। এ সিনেমায় তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিসকিন। আর এ সিনেমাটির প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা। সেখানকার একটি ভিডিওতে দেখা যায়, কীর্তির প্রশংসা করার সময় তার কোলে ও পায়ের ওপর বারবার হাত রাখছেন মিসকিন। ওই সময় অভিনেত্রীর মুখভঙ্গি দেখে তাকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে বলে দাবি করছেন সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ। সেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— সামান্য স্পর্শেই কেন কীর্তিকে অস্বস্তিতে দেখা গেল? সিনেমার দৃশ্যে অনেক কিছু ঘটলেও বাস্তব জীবনে এমন আচরণে তার প্রতিক্রিয়া কেন আলাদা— এমন মন্তব্যও করেন তিনি। তবে ওই মন্তব্যের সঙ্গে একমত নন অধিকাংশ নেটিজেন। বরং কীর্তির পাশে দাঁড়িয়ে তারা বলছেন, সিনেমার পর্দায় অভিনয়ের প্রয়োজনে শারীরিক স্পর্শ আর বাস্তব জীবনে কারও অনুমতি ছাড়া স্পর্শ করা এক বিষয় নয়। একজন অভিনেত্রী পর্দায় কোনো দৃশ্যে অভিনয় করতে সম্মতি দিলেও বাস্তব জীবনে তার ব্যক্তিগত পরিসর ও সম্মতির অধিকার অক্ষুণ্ন থাকে।

আরেক নেটিজেনের মন্তব্য করেছেন— ‘এটা বাস্তব জীবন, কোনো সিনেমার দৃশ্য নয়। মিসকিনের উদ্দেশ্য যা-ই হোক না কেন, কীর্তি তার আচরণে অস্বস্তি বোধ করে থাকলে তা প্রকাশ করার সম্পূর্ণ অধিকার তার রয়েছে।’

অন্য আরেকজন নেটিজেন সম্মতির বিষয়টি তুলে ধরে লিখেছেন— সিনেমার দৃশ্যে স্পর্শ করার আগে সংশ্লিষ্টদের মধ্যে সম্মতি থাকে। কিন্তু বাস্তব জীবনেও শারীরিক স্পর্শের ক্ষেত্রে সম্মতি প্রয়োজন। ফলে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে কীর্তি সুরেশের ব্যক্তিগত পরিসর ও নারীর সম্মতির অধিকার নিয়ে আলোচনা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে নয়নতারার উত্তরণ

যেভাবে নয়নতারার উত্তরণ

রণবীরের সঙ্গে দাম্পত্যে অশান্তির গুঞ্জন, যা বললেন আলিয়া

রণবীরের সঙ্গে দাম্পত্যে অশান্তির গুঞ্জন, যা বললেন আলিয়া

পাকিস্তানি ক্রিকেটার থেকে আইপিএলের প্রতিষ্ঠাতা— সুস্মিতা সেনের প্রেমের যত অধ্যায়

পাকিস্তানি ক্রিকেটার থেকে আইপিএলের প্রতিষ্ঠাতা— সুস্মিতা সেনের প্রেমের যত অধ্যায়

১৪ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটি আয় ছাড়াল ‘রামায়ণ’

১৪ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটি আয় ছাড়াল ‘রামায়ণ’

রণবীর কাপুরের রামায়ন নিয়ে যা বললেন জাভেদ আখতার

রণবীর কাপুরের রামায়ন নিয়ে যা বললেন জাভেদ আখতার

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

আরও পড়ুন

কীর্তি সুরেশের অস্বস্তি

কীর্তি সুরেশের অস্বস্তি

যেভাবে নয়নতারার উত্তরণ

যেভাবে নয়নতারার উত্তরণ

যে অভিযোগে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

যে অভিযোগে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

অভিনেতা তমাল মাহবুব আটক

অভিনেতা তমাল মাহবুব আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম