Logo
Logo
×

Advertisement

বিনোদন

রণবীরের সঙ্গে দাম্পত্যে অশান্তির গুঞ্জন, যা বললেন আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

রণবীরের সঙ্গে দাম্পত্যে অশান্তির গুঞ্জন, যা বললেন আলিয়া

ফাইল ছবি

Advertisement

বলিউডের জনপ্রিয় তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। ২০২২ সালের এপ্রিলে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। তবে বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। সাক্ষাৎকার, মন্তব্য কিংবা জনসমক্ষে তাদের উপস্থিতি বিশ্লেষণ করে সম্পর্কের সমীকরণ নিয়ে নানা ধারণা তৈরি করেন নেটিজেনরা। কেউ কেউ আলিয়াকে অসম দাম্পত্য সম্পর্কে রয়েছেন বলেও মন্তব্য করেছেন। 

এবার এসব জল্পনার জবাব দিয়েছেন অভিনেত্রী। তার মতে, এমন ধারণা অপমানজনক। বাইরের কেউ তার দাম্পত্য সম্পর্কের বাস্তবতা নির্ধারণ করতে পারেন না।

টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, নারীদের নিজের চিন্তাভাবনা ও অনুভূতি সম্পর্কে সচেতন থাকার পক্ষে তিনি সবসময় কথা বলেন। তাই তাকে এমন একজন হিসেবে তুলে ধরা, যিনি কল্পিত কোনো পরিস্থিতিতে কষ্ট সহ্য করে যাচ্ছেন, তা অপমানজনক।

দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রচলিত সামাজিক ধারণা ও প্রত্যাশার সঙ্গে তাদের সম্পর্কের পার্থক্যের কারণেই এমন আলোচনা তৈরি হচ্ছে বলে মনে করেন আলিয়া। তিনি বলেন, কোনো চেষ্টা ছাড়াই যখন একজন মানুষ নিজেকে অন্যের কাছে অনুভূত হতে দেখেন এবং কিছু না বলেও নিজের কথা শোনা হচ্ছে বলে মনে করেন, তখনই একটি সম্পর্কের ভিত্তি তৈরি হয়। আমার কাছে রণবীর এমনই। এটাই আমাদের বাস্তবতা।

২০২৩ সালের আগস্টে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের পছন্দ নিয়ে কথা বলার পর তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক আরও জোরালো হয়। আলিয়া জানিয়েছিলেন, তার ঠোঁটের স্বাভাবিক রং পছন্দ করেন রণবীর। এ কারণে কখনো কখনো তাকে লিপস্টিক মুছে ফেলতে বলতেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই রণবীরের আচরণকে নিয়ন্ত্রণমূলক বলে সমালোচনা করেন। কেউ কেউ তাকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও আখ্যা দেন।

এ নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলার পর ২০২৩ সালের নভেম্বরে ‘কফি উইথ করণ ৮’ অনুষ্ঠানে স্বামীর পক্ষ নেন আলিয়া। তিনি বলেন, রণবীরের মন্তব্যকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বামীকে যেভাবে তুলে ধরা হচ্ছে, বাস্তবে তিনি তেমন নন।

এদিকে ‘রামায়ণ’ সিনেমার সাফল্য উপভোগ করছেন রণবীর। সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশলও। ২০২৭ সালের জানুয়ারিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্রঃ নিউজ ১৮

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানি ক্রিকেটার থেকে আইপিএলের প্রতিষ্ঠাতা— সুস্মিতা সেনের প্রেমের যত অধ্যায়

পাকিস্তানি ক্রিকেটার থেকে আইপিএলের প্রতিষ্ঠাতা— সুস্মিতা সেনের প্রেমের যত অধ্যায়

১৪ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটি আয় ছাড়াল ‘রামায়ণ’

১৪ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটি আয় ছাড়াল ‘রামায়ণ’

রণবীর কাপুরের রামায়ন নিয়ে যা বললেন জাভেদ আখতার

রণবীর কাপুরের রামায়ন নিয়ে যা বললেন জাভেদ আখতার

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

সালমানের নতুন গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

সালমানের নতুন গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

আরও পড়ুন

রণবীরের সঙ্গে দাম্পত্যে অশান্তির গুঞ্জন, যা বললেন আলিয়া

রণবীরের সঙ্গে দাম্পত্যে অশান্তির গুঞ্জন, যা বললেন আলিয়া

মুসলিম নেতার পোস্টে শাকিরার মজার মন্তব্য ভাইরাল

মুসলিম নেতার পোস্টে শাকিরার মজার মন্তব্য ভাইরাল

‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’

‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’

২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চারজন

২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চারজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম