Logo
Logo
×

Advertisement

বিনোদন

রণবীর কাপুরের রামায়ন নিয়ে যা বললেন জাভেদ আখতার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

রণবীর কাপুরের রামায়ন নিয়ে যা বললেন জাভেদ আখতার

ফাইল ছবি

Advertisement

বলিউডের বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বরাবরই স্পষ্টবাদী। নিজেকে ‘নাস্তিক’ বলে পরিচয় দেওয়া এ লেখক মাঝেমধ্যেই তার মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চার কেন্দ্রে উঠে আসেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে নানা বিষয়ে কথা বলেন।

রণবীর কাপুর অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রামায়ণ’ সিনেমাটি দেখেছেন কিনা— এমন প্রশ্নের উত্তরে জাভেদ বলেন, তিনি নিজে এখনো সিনেমাটি দেখার সুযোগ পাননি। তবে তার মেয়ে (পরিচালক জোয়া আখতার) সিনেমাটি দেখেছে এবং ভীষণ প্রশংসা করেছে। 

জাভেদ আখতার আরও বলেন, তার মেয়ে সহজে কারও প্রশংসা করে না। এমনকি আজ পর্যন্ত নিজের বাবারও প্রশংসা করেনি! তাই জোয়ার ভালো লেগেছে মানে ছবিটি নিশ্চয়ই ভালো হয়েছে। 

রামকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন জাভেদ।তিনি বলেন, ’কোনো মানুষ যে ধর্মেরই অনুসারী হোক না কেন, ভারতের প্রতিটি মানুষের রক্তেই রাম রয়েছেন।’

জাভেদ আখতারের এ ভিডিওটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল নেটিজেন তার এই উদার ও গভীর চিন্তার প্রশংসা করলেও, আরেকাংশ তার ‘নাস্তিক’ পরিচয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।

মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়, শাহরুখ খানের ‘স্বদেশ’ সিনেমায় তার লেখা ভজন ‘পল পল হ্যায় ভারির একটি লাইন— ‘মন সে রাবণ জো নিকলে, রাম উসকে মন মে হ্যা’— মানুষের মনে যে গভীর ছাপ ফেলেছিল, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রামায়ণ’ সিনেমার গানগুলো কেন তেমন প্রভাব ফেলতে পারল না? 

হাসতে হাসতে এ বর্ষীয়ান গীতিকার বলেন, ‘এর খুব সহজ উত্তর হলো— আমি একজন ভালো লেখক। তাই আমার লেখা লাইন মানুষের মন ছুঁয়ে যায়। এতে সমস্যা কোথায়?’ তার এই মজার উত্তরে উপস্থিত সবাই হেসে ওঠেন।

রসিকতার পর বিষয়টির গভীরতা ব্যাখ্যা করতে গিয়ে আবদুর রহিম খান-ই-খানার একটি দোহা উদ্ধৃত করেন তিনি। রাম কেবল একজন ব্যক্তি নন, জীবনযাপনের এক আদর্শ বলে জানান জাভেদ আখতার। এরপর ভগবান রামকে ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘রাম কেবল একজন মানুষের নাম নয়। রাম একটি ভাবনা, রাম একটি নৈতিকতা, রাম জীবনযাপনের একটি পদ্ধতি এবং কিছু বিশেষ নৈতিক মূল্যবোধের প্রতীক। আমার এই কথা শুনে হয়তো অনেকেই অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু ভারতের প্রতিটি মানুষের রক্তে রাম রয়েছেন— তার ধর্ম বা মাজহাব যাই হোক না কেন, তার রক্তে রাম বর্তমান। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, তার চেয়ে অনেক বড়। তিনি জীবনযাপনের এক পথ।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

সালমানের নতুন গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

সালমানের নতুন গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

নতুন রসায়ন নিয়ে ভক্তদের সুখবর দিলেন হৃতিক ও কারিনা

নতুন রসায়ন নিয়ে ভক্তদের সুখবর দিলেন হৃতিক ও কারিনা

আরও পড়ুন

রণবীর কাপুরের রামায়ন নিয়ে যা বললেন জাভেদ আখতার

রণবীর কাপুরের রামায়ন নিয়ে যা বললেন জাভেদ আখতার

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

এবার কি ছেলের মা হচ্ছেন কিয়ারা?

সালমানের নতুন গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

সালমানের নতুন গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম