Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন রসায়ন নিয়ে ভক্তদের সুখবর দিলেন হৃতিক ও কারিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

নতুন রসায়ন নিয়ে ভক্তদের সুখবর দিলেন হৃতিক ও কারিনা

ফাইল ছবি

Advertisement

দীর্ঘ ২২ বছরের বিরতি শেষে আবারও একসঙ্গে জুটি হয়ে হাজির হচ্ছেন অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী কারিনা কাপুর। এ তারকা যুগল বলিউডে এমন এক জুটি, যা তাদের পর্দার রসায়ন আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। হৃতিক রোশন ও কারিনা কাপুর তেমনই একটি জনপ্রিয় জুটি। 

এর আগে ২০০৩ সালের পর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি এ তারকা জুটিকে। দীর্ঘ বিরতি ভেঙে এবার একটি বিজ্ঞাপনের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তারা। তাদের নতুন ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা। আর সেই বিজ্ঞাপনে একসঙ্গে জুটি হয়ে নিয়ে আসছেন নির্মাতা-সঞ্চালক করণ জোহর। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিজ্ঞাপনটির একটি টিজার প্রকাশ করেছেন এ নির্মাতা। সেই টিজারে ২০০১ সালের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’র পু ও রোহনের সাজে দেখা গেছে কারিনা ও হৃতিককে। সেই টিজারের শুরুতে পু চরিত্রের মতো ঠোঁটে লিপগ্লস লাগাতে দেখা যায় কারিনা  কাপুরকে। 

অন্যদিকে কালো লেদার জ্যাকেটে হাজির হন হৃতিক রোশন। যদিও দুজনের পুরো লুক এখনো প্রকাশ করা হয়নি। এ টিজারে তাদের মুখের আংশিক ঝলক দেখানো হয়েছে। পেছনে বাজছে ‘ইউ আর মাই সোনিয়া’ গানটি।  এতে যেন ফিরে এসেছে দুই দশকেরও বেশি সময় আগের ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সুখস্মৃতি। 

সামাজিক মাধ্যমে টিজারটি প্রকাশ করেছেন পরিচালক করণ জোহর। সেই টিজারের ক্যাপশনে তিনি লিখেছেন— ‘কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না’। তার এ বার্তায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজ্ঞাপনটি প্রকাশের কথা রয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে টিজার প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই কারিনা ও হৃতিককে আবার একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেছেন। অভিনেত্রী তাহিরা কাশ্যপ মন্তব্য করে বলেছেন, ‘আমরা তাদের একসঙ্গে একটি সিনেমায় দেখতে চাই।’ আবার কেউ কেউ এ জুটির প্রত্যাবর্তনকে বছরের অন্যতম সেরা সহযোগিতা বলেছেন। আবার কেউ বিজ্ঞাপনের পরিবর্তে বড়পর্দায় তাদের একসঙ্গে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ‘কাভি খুশি কাভি গাম’ ছাড়াও একাধিক সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন হৃতিক রোশন ও কারিনা কাপুর। ‘ইয়াদেঁ’ (২০০১), ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১), ‘মুঝসে দোস্তি করোগে!’ (২০০২) এবং ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ (২০০৩) সিনেমায় তাদের জুটি সিনেমাপ্রেমী দর্শকদের প্রশংসা পেয়েছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

বিয়ে করতে চান অনন্যা, মা হতেও ভীষণ আগ্রহী

বিয়ে করতে চান অনন্যা, মা হতেও ভীষণ আগ্রহী

আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন

আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন

অস্তিত্ব সংকটে পাকিস্তানি সিনেমা

শাকিব খানের দেওয়া তথ্য ভুল অস্তিত্ব সংকটে পাকিস্তানি সিনেমা

আরও পড়ুন

সালমানের ‘তেরি সেক্সি বিউটি’ গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

সালমানের ‘তেরি সেক্সি বিউটি’ গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম