Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ে করতে চান অনন্যা, মা হতেও ভীষণ আগ্রহী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

বিয়ে করতে চান অনন্যা, মা হতেও ভীষণ আগ্রহী

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে

Advertisement

বলিউডের আলোচিত বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পাণ্ডেকন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। তাদের দুজনের প্রেমের গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল। এর মধ্যেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে খোলামেলা আলাপচারিতায় মেতে ওঠেন  এই অভিনেত্রী। 

ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি এ অভিনেত্রীর পারফরম্যান্স ঊর্ধ্বমুখী। জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপ্রীতি বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন এ অভিনেত্রী। তিনি নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। 

তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান বলে জানান তিনি। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এ সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সামাজিক মাধ্যমে আলোচনার প্রধান বিষয়। 

সম্প্রতি সাক্ষাৎকারে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি বলেন, পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে। বর্তমান প্রজন্ম অনেক বেশি স্বতন্ত্র সে কথাও স্পষ্ট জানান চাঙ্কি পাণ্ডেকন্যা। 

বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণ রকম রোমান্টিক মানুষ। অভিনেত্রী বলেন, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী বলে জানান অনন্যা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

নতুন রসায়ন নিয়ে ভক্তদের সুখবর দিলেন হৃতিক ও কারিনা

নতুন রসায়ন নিয়ে ভক্তদের সুখবর দিলেন হৃতিক ও কারিনা

জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম: মেঘনা আলম

জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম: মেঘনা আলম

বাবার সিনেমায় প্রথমবার ভাবনা, ২০ নভেম্বর আসছে ‘যাপিত জীবন’

বাবার সিনেমায় প্রথমবার ভাবনা, ২০ নভেম্বর আসছে ‘যাপিত জীবন’

আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন

আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

আরও পড়ুন

সালমানের ‘তেরি সেক্সি বিউটি’ গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

সালমানের ‘তেরি সেক্সি বিউটি’ গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম