Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

ফাইল ছবি

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর গত বছর থেকে বড়পর্দায় নিয়মিত কাজ করছেন। কিং খানের বিপরীতে সহশিল্পী হিসেবে ‘তাণ্ডব’ সিনেমায় তার অভিষেক হয়।  প্রথম সিনেমায় দেশসেরা শাকিব খানের সঙ্গে জুটি হয়ে কাজ করে লাইমলাইটে আসেন তিনি। নির্মাতাদের নজরে পড়েন এ অভিনেত্রী। এর মধ্যে তিনি যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার গল্প ভালো লাগায় কাজটিতে যুক্ত হয়েছেন সাবিলা নূর। 

আবার এর মধ্য দিয়ে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা শেয়ার করবেন এ অভিনেত্রী। এর আগে তারা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে জুটি হয়ে কাজ করেছিলেন। এবার নতুন সিনেমার প্রস্তুতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

দীর্ঘদিন ধরেই সাবিলা নূরের বিবাহবিচ্ছেদের গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়েছে। এবার জানা গেল নতুন করে প্রেমে পড়ার খবর। গত কয়েক মাস ধরে তার ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা-কল্পনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। কখনো বিচ্ছেদের খবর, আবার কখনো নতুন সম্পর্কের খবর— সবকিছুতেই নীরব ছিলেন এ অভিনেত্রী। 

অবশেষে সেই নীরবতা ভেঙে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন সম্পর্কের কথা জানালেন সাবিলা নূর। তবে এবারের প্রেমের গল্পে কোনো মানুষের উপস্থিতি নেই; আছে অন্যরকম এক ভালো লাগার অধ্যায় বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত প্রসঙ্গের মুখোমুখি হলেও বিচ্ছেদ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি সাবিলা নূর। এমনকি নতুন সম্পর্ক ঘিরে কথা বললেও ভিন্নভাবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবর আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল । আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সবসময় আমার সঙ্গে থাকে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

নতুন রসায়ন নিয়ে ভক্তদের সুখবর দিলেন হৃতিক ও কারিনা

নতুন রসায়ন নিয়ে ভক্তদের সুখবর দিলেন হৃতিক ও কারিনা

অস্তিত্ব সংকটে পাকিস্তানি সিনেমা

শাকিব খানের দেওয়া তথ্য ভুল অস্তিত্ব সংকটে পাকিস্তানি সিনেমা

‘রকি’র ৫০ বছর পূর্তিতে গিনেস রেকর্ড গড়লেন ৫৭০ ভক্ত

‘রকি’র ৫০ বছর পূর্তিতে গিনেস রেকর্ড গড়লেন ৫৭০ ভক্ত

কাদের নিশানা করলেন ওমর সানী?

কাদের নিশানা করলেন ওমর সানী?

আরও পড়ুন

সালমানের ‘তেরি সেক্সি বিউটি’ গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

সালমানের ‘তেরি সেক্সি বিউটি’ গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে যে কথা বললেন সাবিলা নূর

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

কাজ না পাওয়ার জল্পনায় মুখ খুললেন শ্রীলীলা

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম