Logo
Logo
×

Advertisement

বিনোদন

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

সুপারস্টার রজনীকান্ত

Advertisement

পাঁচ দশক ধরে দক্ষিণী সিনেমার পর্দায় রাজত্ব করে আসা সুপারস্টার রজনীকান্ত ভক্তদের কাছে কেবল একজন অভিনেতাই নন, বরং পরম শ্রদ্ধার ‘থালাইভা’ (নেতা বা প্রধান)। সাধারণ এক বাস কন্ডাক্টর থেকে নিজের অদম্য পরিশ্রমে প্রায় ৫০০ কোটি টাকার সাম্রাজ্য গড়া ৭৫ বছর বয়সি এই কিংবদন্তি তারকা এবার এক নজিরবিহীন ও মহৎ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

রজনীকান্তের ঘোষণা, তার মৃত্যুর পর অর্জিত বিশাল সম্পত্তির একটি কানাকড়িও পরিবার পাবে না; বরং সবটাই বিলিয়ে দেওয়া হবে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে। 

এই সিদ্ধান্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত তার বিখ্যাত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১.২৫ একর জমির ওপর নির্মিত এই ভবনটির সঙ্গে জড়িয়ে রয়েছে রজনীকান্ত ও তার ভক্তদের দীর্ঘদিনের আবেগ ও স্মৃতির ইতিহাস। ২০১৫ সালের ভয়াবহ চেন্নাই বন্যায় বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য এই মণ্ডপের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ভক্তদের সঙ্গে তার বহু ঐতিহাসিক বৈঠকের সাক্ষীও এই স্থানটি। অতীতে এটি ভেঙে তিন তারকা হোটেল তৈরির গুঞ্জন উঠলেও, রাঘবেন্দ্র মণ্ডপ আজও চেন্নাইয়ের বুকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 

জানা গেছে, রজনীকান্তের উইলে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে এই মণ্ডপসহ তার সমস্ত সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। 

কিন্তু কেন পরিবারের পরিবর্তে রাজ্যের সাধারণ মানুষের জন্য সম্পত্তি রেখে যেতে চান রজনীকান্ত? এর পেছনে রয়েছে ভক্তদের প্রতি তার কৃতজ্ঞতা। অভিনেতার ভাষ্য, তামিলনাড়ুর মানুষ বছরের পর বছর তার সিনেমার টিকিট কিনে পাশে থেকেছেন। তাদের ভালোবাসা ও সমর্থনেই তার এই দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে। সেই ভালোবাসার প্রতিদান দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এমন ব্যতিক্রমী সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে থালাইভা বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। এর একটি পয়সাও আমার পরিবার পাবে না। তামিলনাড়ুর মানুষ টিকিট কেটে আমার সিনেমা দেখেছেন এবং আমার ক্যারিয়ারকে বাঁচিয়ে রেখেছেন; তাই এই সিদ্ধান্ত তাদের প্রতি আমার সামান্য ঋণস্বীকার মাত্র।’

তামিল জনগণের প্রতি নিজের আজীবন কৃতজ্ঞতার কথা স্মরণ করে এই সুপারস্টার আরও যোগ করেন, ‘টিকিটের দাম যাই হোক না কেন, এ রাজ্যের মানুষ সবসময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন। আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

ফেসবুকে অনন্ত জলিল যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

আরও পড়ুন

‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?

‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম