Logo
Logo
×

Advertisement

বিনোদন

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

তাহসান খান। সংগৃহীত ছবি

Advertisement

শোবিজ অঙ্গনে এখন আর আগের মতো নিয়মিত দেখা যায় না জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে। গান ও অভিনয় থেকে দূরত্ব তৈরি করলেও একটি জায়গায় তিনি এখনো আগের মতোই সরব—আর তা হলো সাবলীল উপস্থাপনা। দর্শকের ভালোবাসাকে সঙ্গী করে সেই পরিচিত সাবলীলতা নিয়েই আবারও ছোট পর্দায় ফিরছেন এই তারকা। শুরু হতে যাচ্ছে জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন।

এর আগে শোটির প্রথম দুটি সিজন দারুণ জনপ্রিয়তা পায়। ওই দুই সিজনেও সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাহসান। এমনকি এর দ্বিতীয় সিজনটি টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউয়ের রেকর্ড গড়ে, যা বঙ্গ প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই আকাশছোঁয়া সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসর ও ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক আয়োজনে আসছে সিজন ৩।

নতুন এই সিজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত তাহসান খান। তিনি বলেন, ‘ফ্যামিলি ফিউড সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!’ 

প্রতিযোগিতাকে আরও রোমাঞ্চকর করতে এবার শোয়ে যুক্ত করা হয়েছে নতুন ফরম্যাট। যেখানে অংশগ্রহণকারী পরিবারগুলোর বুদ্ধি, সঠিক আন্দাজ করার ক্ষমতা এবং টিমওয়ার্কের কড়া পরীক্ষা নেওয়া হবে। 

খেলার নিয়ম অনুযায়ী, সবচেয়ে বেশি স্কোর করা পরিবার সরাসরি জায়গা করে নেবে গ্র্যান্ড ফিনালেতে। অন্যদিকে, ফাইনালের অপর স্থানটির জন্য লড়াই করবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরিবার দুটি। এরপর চূড়ান্ত ফাইনালে মুখোমুখি হওয়া সেরা দুই দলের লড়াইয়ের মধ্য থেকেই নির্ধারিত হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়ন।

আগের সিজনগুলোর সফল পরিচালনার দায়িত্বে থাকা ওয়াহিদুল ইসলাম শুভ্র এবারও শোটির নির্দেশনায় থাকছেন। টেলিভিশনে এটি প্রচার হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে (Bongo) দেখতে পাওয়া যাবে। 

আগ্রহী পরিবারগুলো সরাসরি বঙ্গ-র আবেদন লিংক (apply.bongobd.com/applyfamilyfeudbangladesh/) অথবা বঙ্গ-র অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া নির্দিষ্ট লিংকের মাধ্যমে খুব সহজেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

ফেসবুকে অনন্ত জলিল যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

আরও পড়ুন

‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?

‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম